চতুর্থ অধ্যায় : বায়ুমণ্ডল ও বায়ুদূষণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪। দেহ গঠনের জন্য আমরা যেসব প্রোটিনযুক্ত খাদ্যদ্রব্য গ্রহণ করি তা কী দিয়ে গঠিত?
ক) নাইট্রোজেন খ) কার্বন ডাই-অক্সাইড
গ) ওজোন ঘ) অক্সিজেন
৩৫। ‘মেসোপজ’ ভূপৃষ্ঠ থেকে প্রায় কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত?
ক) ১১ কিলোমিটার খ) ১৬ কিলোমিটার
গ) ৫০ কিলোমিটার ঘ) ৮০ কিলোমিটার
৩৬। বায়ুমণ্ডলের কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি?
ক) নাইট্রোজেন খ) জলীয়বাষ্প
গ) অক্সিজেন ঘ) ওজোন
৩৭। বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি?
ক) ট্রপোমণ্ডল খ) স্ট্রাটোমণ্ডল
গ) মেসোমণ্ডল ঘ) আয়নমণ্ডল
৩৮। বায়ুমণ্ডলের উপাদানগুলো হলো-
i. ওজোন
ii. আর্গন
iii. হিলিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, iii ও iii
৩৯। বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি?
ক) ট্রপোস্ফিয়ার খ) ওজনোস্ফিয়ার
গ) স্ট্রাটোস্ফিয়ার ঘ) আয়োনোস্ফিয়ার
৪০। বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা কত?
ক) ১০.৯০ সে. খ) ২০.৯০ সে.
গ) ১৫০ সে. ঘ) ২৫.৯০ সে.
৪১। বায়ুতে অক্সিজেনের পরিমাণ শতকরা কত?
ক) ৭৮.০২ খ) ২০.৯৪
গ) ২২.২০ ঘ) ২১.৪৯
৪২। বায়ুমণ্ডলের হিলিয়াম স্তরটি কোন অণু দিয়ে গঠিত?
ক) নাইট্রোজেন খ) হিলিয়াম
গ) কার্বন ঘ) নিয়ন
আরো পড়ুন : বায়ুমণ্ডল ও বায়ুদূষণ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
৪৩। বায়ু স্থির থাকে কোন অংশে?
ক) স্ট্রাটোস্ফিয়ারে খ) মেসোপজে
গ) ম্যাগনেটোস্ফিয়ারে ঘ) ট্রপোপোজে
৪৪। পৃথিবীর সৌরপর্দা কোনটি?
ক) ট্রপোস্ফিয়ার খ) থার্মেস্ফিয়ার
গ) ওজনোস্ফিয়ার ঘ) এস্কোস্ফিয়ার
৪৫। বায়ুদূষণের কারণ হলো-
i. গাছপালা আগুনে পোড়ানো
ii. তেজস্ক্রিয় পদার্থ নির্গমন
iii. প্রাকৃতিক গ্যাস উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪৬। ব্যাপক হারে বন-জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে?
ক) অক্সিজেন খ) কার্বন ডাই-অক্সাইড
গ) নাইট্রোজেন ঘ) কার্বন মনোক্সাইড
৪৭। বায়ু যতই উষ্ণ হয় ততই কী ধারণ করতে পারে?
ক) ধূলিকণা খ) জলীয়বাষ্প
গ) গ্যাসীয় কণা ঘ) জৈব কণা
নিচের উদ্দীপকের আলোকে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন তার বিজ্ঞান বইতে পড়ল, বায়ুমণ্ডলে এমন একটি স্তর রয়েছে যেখানে বিদ্যুৎ তৈরি হয় এবং সেখান থেকে বেতার তরঙ্গও প্রতিফলিত হয়। সুমন চিন্তায় পড়ে গেল। তাহলে এই স্তরটি না থাকলে বেতার যোগাযোগ সম্ভব হতো না।
৪৮। উদ্দীপকে বায়ুমণ্ডলের কোন স্তরের কথা বলা হয়েছে?
ক) স্ট্রাটোস্ফিয়ার খ) মেসোস্ফিয়ার
গ) আয়নোস্ফিয়ার ঘ) এক্সোস্ফিয়ার
৪৯। উপরিউক্ত স্তরের প্রধান উপাদান কী?
ক) ওজোন গ্যাস খ) আণবিক গ্যাস
গ) হাইড্রোজেন ঘ) হিলিয়াম
উত্তর: ৩৪. ক, ৩৫. ঘ, ৩৬. ক, ৩৭. ক, ৩৮. ঘ, ৩৯. ক, ৪০. গ, ৪১. খ, ৪২. খ, ৪৩. ঘ, ৪৪. গ, ৪৫. ক, ৪৬. খ, ৪৭.খ, ৪৮. গ, ৪৯. খ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর