চতুর্থ অধ্যায় : বায়ুমণ্ডল ও বায়ুদূষণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫০। নিচের কোন বায়ুকণিকা সূর্যরশ্মি থেকে তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত হতে সাহায্য করে?
ক) ওজোন খ) নাইট্রোজেন
গ) পলেন ঘ) জেনন
৫১। নিচের কোন গ্যাস বায়ুর সঙ্গে মিশে H2SO4 সৃষ্টি করে যা, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী।
ক) SO2 খ) H2O গ) NH2 ঘ) NO2
৫২। বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলে তাকে কোন ধরনের বায়ু বলে?
ক) অয়ন খ) শুষ্ক গ) স্থানীয় ঘ) আর্দ্র
৫৩। বায়ুদূষণ প্রতিরোধে করণীয়-
i. বনায়ন ii. জ্বালানি ব্যবস্থা নিয়ন্ত্রণ
iii. কীটনাশক প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৪। বায়ুমণ্ডলের গ্যাসগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস কোনটি?
ক) ওজোন খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন ঘ) কার্বন ডাই-অক্সাইড
নিচের চিত্রের আলোকে ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৫৫। উপরের চিত্রে কোন দূষণকে বোঝানো হয়েছে?
ক) মাটিদূষণ খ) বায়ুদূষণ
গ) পানিদূষণ ঘ) তেজস্ক্রিয় দূষণ
৫৬। উপরোক্ত দূষণের ফলে সৃষ্টি হয়-
i. ব্রঙ্কাইটিস
ii. ফরম্যালডিহাইড
iii.ডায়রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : বায়ুমণ্ডল ও বায়ুদূষণ অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব
৫৭। বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ শতকরা কত?
ক) ০.৪০ খ) ০.০৩
গ) ০.৫১ ঘ) ০.৬১
৫৮। বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর কোনটি?
ক) ট্রপোমণ্ডল খ) স্ট্রাটোমণ্ডল
গ) মেসোমণ্ডল ঘ) এক্সোমণ্ডল
৫৯। বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি, ঝড় ও বজ্রবিদ্যুৎ ঘটে?
ক) মেসোস্ফিয়ার খ) স্ট্রাটোস্ফিয়ার
গ) ট্রপোস্ফিয়ার ঘ) আয়োনেস্ফিয়ার
৬০। ভূঅভ্যন্তরে ৫ কিমি গভীরতায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
ক) ১০০ সেলসিয়াস খ) ১২০ সেলসিয়াস
গ) ১৫০ সেলসিয়াস ঘ) ১৮০ সেলসিয়াস
৬১। জীবাশ্ম জ্বালানি কোনটি?
ক) সৌরশক্তি খ) বায়ুশক্তি
গ) প্রাকৃতিক শক্তি ঘ) জৈব গ্যাস
উত্তর: ৫০. গ, ৫১. ক, ৫২. ঘ, ৫৩. ক, ৫৪. খ, ৫৫. খ, ৫৬. ক, ৫৭. ক, ৫৮. গ, ৫৯. গ, ৬০. গ, ৬১. গ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর