চতুর্থ অধ্যায় : বায়ুমণ্ডল ও বায়ুদূষণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৭১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শিক্ষক পৃথিবীর স্তর নিয়ে আলোচনায় একটি স্তরের কথা বিশেষভাবে উল্লেখ করে বললেন, স্তরটি না থাকলে পৃথিবী শূন্যতায় পর্যবসিত হয়।
৭১। উল্লিখিত স্তরটির বৈশিষ্ট্য হলো-
i. এটি একটি গ্যাসীয় আবরণ
ii. এটির বর্ণ, গন্ধ ও আকার নেই
iii. এটি খালি চোখে দেখা যায় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭২। বায়ুমণ্ডলে O2 ও N কত শতাংশ দখল করে আছে?
ক) ৯৬ শতাংশ খ) ৯৭ শতাংশ
গ) ৭৮.০৬ শতাংশ ঘ) ৭৮.০৮ শতাংশ
৭৩। বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস হলো-
i. আরগন ও হিলিয়াম ii. ক্রিপটন ও জেনন
iii. অক্সিজেন ও নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৪। ট্রপোপজের গভীরতা কত?
ক) ১.৪ কিমি খ) ১.৬ কিমি
গ) ১.৮ কিমি ঘ) ১.৫ কিমি
৭৫। পৃথিবীর বায়ুমণ্ডলের তিন-চতুর্থাংশ কোন গ্যাস দিয়ে গঠিত?
ক) নাইট্রোজেন দিয়ে খ) হাইড্রোজেন দিয়ে
গ) অক্সিজেন দিয়ে ঘ) কার্বন ডাই-অক্সাইড দিয়ে
৭৬। ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি?
ক) বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি
খ) বেতার তরঙ্গের প্রতিফলন
গ) অতি বেগুনি রশ্মি শোষণ
ঘ) উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপ হ্রাস পায়
৭৭. বায়ুমণ্ডলের নিম্নস্তরে অবস্থান করে-
ক. লবণ কণিকা খ. ধূলিকণা
গ. জলীয়বাষ্প ঘ. জৈব ও অজৈব কণিকা
৭৮. তাপমাত্রা বেশি হলে জলীয়বাষ্পের পরিমাণ কীরূপ হবে?
ক. বাড়বে খ. কমবে
গ. পরিবর্তন হয় ঘ. একই থাকে
আরো পড়ুন : বায়ুমণ্ডল ও বায়ুদূষণ অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব
৭৯. কোনটির উপস্থিতে বায়ুমণ্ডলের ঘনীভবন প্রক্রিয়া চলে?
ক. লবণ কণিকার খ. জৈব ও অজৈব কণিকার
গ. জলীয়বাষ্পের ঘ. ধূলিকণার
৮০. বায়ুমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো-
ক. জলীয়বাষ্প খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড
৮১. ঊর্ধ্ব বায়ুস্তরে O3 (ওজোন) গ্যাসের অবস্থান কোথায়?
ক. ৮০-১২০ কিমি-এর মধ্যে খ. ৩০-৫০ কিমি-এর মধ্যে
গ. ৩০-৬০ কিমি-এর মধ্যে ঘ. ৭০-৮০ কিমি-এর মধ্যে
৮২.কাঠ, কয়লা, খনিজ তেল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করায় বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ-
ক. স্থির থাকে খ. বেড়ে যায়
গ. কমে যায় ঘ. স্বাভাবিক থাকে
৮৩. বায়ুমণ্ডলের মূল উপাদান কয়টি?
ক. ৭টি খ. ৫টি গ. ৩টি ঘ. ৮টি
৮৪. সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
ক. ৯০ কিমি খ. ৮০ কিমি
গ. ৭০ কিমি ঘ. ৬০ কিমি
উত্তর: ৭১. ঘ, ৭২. খ, ৭৩. ক, ৭৪. ঘ, ৭৫. ক, ৭৬. ঘ, ৭৭.গ, ৭৮. খ, ৭৯. গ, ৮০. ক, ৮১. গ, ৮২. খ, ৮৩. গ, ৮৪. ক।