মার্কেটিং দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২। ক্রেতার পক্ষ হয়ে পণ্য গ্রহণ, পরিদর্শন, পরিবহন, গুদামজাতকরণ করে কে?
ক) উৎপাদনকারীর প্রতিনিধি
খ) বিক্রি করার প্রতিনিধি
গ) কেনার প্রতিনিধি
ঘ) কমিশন প্রতিনিধি
উত্তর: গ) কেনার প্রতিনিধি।
২৩। BRB Cables কোন ধরনের পাইকার?
ক) বিক্রি করার শাখা খ) বিক্রি করার অফিস
গ) কমিশন এজেন্ট ঘ) কেনার এজেন্ট
উত্তর: ক) বিক্রি করার শাখা।
২৪। হামদর্দ ল্যাবরেটরিজ কোন ধরনের পাইকার?
ক) বিক্রি করার শাখা খ) বিক্রি করার অফিস
গ) কমিশন এজেন্ট ঘ) কেনার এজেন্ট
উত্তর: খ) বিক্রি করার অফিস।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-৩৩, ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, মার্কেটিং ২য় পত্র
২৫। খুচরা ব্যবসা প্রধানত কত প্রকার?
ক) ১ প্রকার খ) ২ প্রকার
গ) ৩ প্রকার ঘ) ৪ প্রকার
উত্তর: খ) ২ প্রকার।
২৬। সজ্জিত পণ্য, মূল্য, গুণাগুণ, পরিমাণ, পণ্য বৈশিষ্ট্য প্রভৃতি প্যাকেটে উল্লেখ থাকে এবং মূল্য তালিকার ওপর বাট্টা সুবিধা পাওয়া যায় কোন খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে?
ক) স্ব সেবায় খ) সীমিত সেবায়
গ) পূর্ণ সেবায় ঘ) বিশেষ সেবায়
উত্তর: ক) স্ব সেবায়।
২৭। সুপার মার্কেট, আড়ং, প্রাইড কোন জাতীয় খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান?
ক) স্ব সেবা খ) সীমিত সেবা
গ) পূর্ণ সেবা ঘ) বিশেষ সেবা
উত্তর: ক) স্ব সেবা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর