প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রাফি কিছুদিন হলো অনলাইনে একটি প্রোগ্রামিংয়ের কোর্স করছে। এতে তার সময় এবং খরচ বেঁচে যায় অনেকটাই। রাফি এখন ই-লার্নিং ব্যবস্থার অন্তর্ভুক্ত।
২০। ই-লার্নিংয়ের পূর্ণরূপ নিচের কোনটি?
ক) ইনফরমেশন লার্নিং খ) ইলেকট্রনিক লার্নিং
গ) ইংলিশ লার্নিং ঘ) ইন্টারনেট লার্নিং
২১। এ ব্যবস্থায় রাফির প্রয়োজন হবে-
i. ভালো ইন্টারনেট স্পিড
ii. বই
iii. ই-লার্নিংয়ের শিখনসামগ্রী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। বিশ্বের বেশির ভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়?
ক) Windows খ) Linux
গ) MAC ঘ) Unix
২৩। সর্বপ্রথম ইন্টারনেট প্রটোকলের ধারণা দেন কে?
ক) গুগলিয়েলমো মার্কনি
খ) মার্ক জাকারবার্গ
গ) স্টিভ জবস
ঘ) স্যামুয়েলস টমলিনসন
২৪। HTTP-এর পূর্ণরূপ কী?
ক) Hyper Text Transfer Protocol
খ) Hyper Text Terminate Protocol
গ) Hyper Text Type Program
ঘ) Hyper Thought Markup Languag
২৫। www-এর জনক কে?
ক) Bill Gates
খ) Sir Timothy John Berners lee
গ) Mark Zuckerberg
ঘ) Ramond Samuel Tomlinson
আরো পড়ুন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
২৬। ফেসবুকের নির্মাতা কে?
ক) স্টিভ জবস খ) চার্লস ব্যাবেজ
গ) মার্ক জাকারবার্গ ঘ) বিল গেটস
২৭। ই-লার্নিংয়ের জন্য নিচের কোন বিষয়টি প্রয়োজন?
ক) ইন্টারনেট স্পিড খ) প্রয়োজনীয় অবকাঠামো
গ) e-learning material ঘ) সবগুলো
২৮। ইলেকট্রনিক মাধ্যমে সেবা দেওয়ার পদ্ধতিকে কী বলে?
ক) ই-লার্নিং খ) ই-মেডিসিন
গ) ই-টিকিট ঘ) ই-সার্ভিস
২৯। পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ নিচের কোনটির আওতাভুক্ত?
ক) ই-লার্নিং খ) ই-সার্ভিস
গ) ই-গভর্ন্যান্স ঘ) ই-এমটিএস
উত্তর: ২০. খ, ২১. খ, ২২. ক, ২৩. ঘ, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. ঘ, ২৯. খ।
লেখক : শিক্ষক
লৌহজং পয়শা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর