প্রবন্ধ : শখের মৃৎশিল্প
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
নকশা, শখ, মৃৎশিল্প, টেপাপুতুল
ক) এই যে ..... দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
খ) মাটির পুতুল জমানো আমার একটি .......।
গ) মাটির তৈরি শিল্পকর্মকে.......... বলে।
ঘ) আমরা মেলা থেকে অনেক .......... কিনলাম।
উত্তর: ওপরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা হলো-
ক) এই যে নকশা দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
খ) মাটির পুতুল জমানো আমার একটি শখ।
গ) মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে।
ঘ) আমরা মেলা থেকে অনেক টেপাপুতুল কিনলাম।
আরো পড়ুন : শখের মৃৎশিল্প প্রবন্ধের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
প্রশ্ন: মাটির শিল্প বলতে কী বোঝায়?
উত্তর: কোনো কিছু যখন সুন্দর করে আঁকা হয়, সুন্দর করে তৈরি করা হয় তখন তা হয়ে ওঠে শিল্প। আর শিল্পের এই কাজ বা সৌন্দর্যকে বলা হয় শিল্পকলা। বাংলাদেশে অনেক ধরনের শিল্পকলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীন ও অন্যতম হলো মাটির শিল্প। মাটি দিয়ে তৈরি এই শিল্পকর্মের মধ্যে রয়েছে মাটির কলস, হাঁড়ি, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠা তৈরির ছাঁচ ইত্যাদি। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। আর এই শিল্পের প্রধান শিল্পী হলো আমাদের কুমার সম্প্রদায়। কুমার সম্প্রদায়ের হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানের মাধ্যমে মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মাটির শিল্প বলা হয়। মাটির শিল্পের আরেক নাম হলো মৃৎশিল্প।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর