নবম অধ্যায় : ত্রিভুজ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অনুশীলনী-৯.২
৬। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের একটি ৩০° হলে সূক্ষ্মকোণের মান কোনটি?
ক) ২০° খ) ১০০°
গ) ৬০° ঘ) ৩০°
৭। একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে ৫ সেমি ও ৩ সেমি হলে অপর বাহু কত সেমি হতে পারে?
ক) ৫ সেমি খ) ৬ সেমি
গ) ৭ সেমি ঘ) ৮ সেমি
নিচের তথ্যের আলোকে ৮-৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ত্রিভুজের একটি বাহু ৮ সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ ২৫° ও ৬০°।
৮। ত্রিভুজের অপর কোণের পরিমাণ কত?
ক) ২০০° খ) ১১০°
গ) ৯৫° ঘ) ৩০°
আরো পড়ুন : ত্রিভুজ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, সপ্তম শ্রেণির গণিত
৯। ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে?
ক) সমকোণী ত্রিভুজ
খ) বিষমবাহু ত্রিভুজ
গ) সমদ্বিবাহু ত্রিভুজ
ঘ) সমবাহু ত্রিভুজ
১০। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৭ একক হলে ত্রিভুজটির পরিসীমা কত একক?
ক) ১২ খ) ১৬
গ) ৩৬ ঘ) ১২১
১১। একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে ৫ সেমি ও ৪ সেমি। ত্রিভুজের অপর বাহুর পরিমাণ নিচের কোনটি?
ক) ৮ সেমি খ) ৯ সেমি
গ) ৪ সেমি ঘ) ১ সেমি
১২। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের একটি ৪০° হলে সূক্ষ্মকোণের মান কত ডিগ্রি?
ক) ৫৫° খ) ৫০°
গ) ৬০° ঘ) ৭০°
উত্তর: ৬. গ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. গ, ১২. খ।
লেখক: সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর