সপ্তম অধ্যায় : সরল সমীকরণ
অনুশীলনী-৭
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ৪-এর সমান?
ক) ১৬ খ) ২৪
গ) ২০ ঘ) ১২
২। তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি ৬৩ হলে, সংখ্যা তিনটি কী কী?
ক) ১৮, ১৯, ২০ খ) ২০, ২১, ২২
গ) ১৭, ১৮, ১৯ ঘ) ২২, ২৩, ২৪
৩। কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে যোগফল ২৫ হবে?
ক) ১২ খ) ১০
গ) ১৫ ঘ) ১৬
৪। কোন সংখ্যা থেকে ১৫ বিয়োগ করলে বিয়োগফল -২১ হবে?
ক) -৫ খ) -৭
গ) -৮ ঘ) -৬
৫। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৫ গুণ। দুজনের বর্তমান বয়সের সমষ্টি ৪৮ বছর হলে পিতার বয়স কত?
ক) ৪০ বছর খ) ৪৫ বছর
গ) ৩৪ বছর ঘ) ৩০ বছর
৬। কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ৫-এর সমান?
ক) ২৫ খ) ৩০
গ) ২০ ঘ) ১৫
আরো পড়ুন : ত্রিভুজ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, সপ্তম শ্রেণির গণিত
৭। ইতু ও মিতুর বয়সের অনুপাত ৩:২ এবং তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে, মিতুর বয়স কত?
ক) ২৪ খ) ৩০
গ) ২৪ ঘ) ৪০
৮। একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৩ মিটার কম এবং পরিসীমা ২৬ মিটার হলে-
i. প্রস্থ ৮ মিটার
ii. দৈর্ঘ্য ১১ মিটার
iii. সমীকরণটি (২x+x+৩)
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৯-১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
দুই বছর আগে পুত্রের বয়স x বছর এবং মাতার বয়স ৫x বছর ছিল।
৯। মাতার বর্তমান বয়স কত বছর?
ক) ৫x+২ খ) x+২
গ) ৫x ঘ) x
১০। মাতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত বছর?
ক) ৫x+২ খ) ৬x+৪
গ) ৫x+৪ ঘ) ৬x
১১। কোন সংখ্যার এক-চতুর্থাংশ ৪-এর সমান হবে?
ক) ১৬ খ) ২০
গ) ১/৪ ঘ) ৪
১২। কোন সংখ্যার সঙ্গে -৫ যোগ করলে ১৫ হবে?
ক) ২০ খ) -২০
গ) -১৫ ঘ) ১৫
১৩। সর্বপ্রথম কোন দেশের গণিতবিদ স্থানাঙ্কের ধারণা দেন?
ক) ফ্রান্স খ) লন্ডন
গ) ব্রাজিল ঘ) ইতালি
উত্তর: ১. ঘ, ২. খ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. ক, ১৩. ক।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর