নবম অধ্যায় : জাতিসংঘ ও বাংলাদেশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বিশ্বের স্বাধীন রাষ্ট্রগুলো জাতিসংঘের সদস্য। জাতিসংঘ চার্টার বা সনদে নিয়মকানুন মেনে চলতে আগ্রহী যেকোনো শান্তিকামী দেশ জাতিসংঘের সদস্য হতে পারে।
১৫। বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?
ক) ১৩৪তম খ) ১৩৬তম
গ) ১৩৮তম ঘ) ১৪০তম
১৬। জাতিসংঘের মূল উদ্দেশ্য হলো-
i. বিশ্বের শান্তি নিশ্চিত করা
ii. বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করা
iii. উন্নয়নশীল দেশে প্রভাব বিস্তার করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৭। জাতিসংঘ কোন যুদ্ধের ফল?
ক) ভিয়েতনাম যুদ্ধ খ) প্রথম বিশ্বযুদ্ধ
গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘ) ইরাক-ইরান যুদ্ধ
১৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কত সালে পোলিওমুক্ত ঘোষণা করে?
ক) ২০১২ সালে খ) ২০১৩ সালে
গ) ২০১৪ সালে ঘ) ২০১৫ সালে
১৯। জাতিসংঘ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র দেয় কত সালে?
ক) ১৯৪৮ সালে খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫০ সালে ঘ) ১৯৫১ সালে
২০। কোন সালকে নারী বছর ঘোষণা করা হয়?
ক) ১৯৭৪ সালকে খ) ১৯৭৫ সালকে
গ) ১৯৭৬ সালকে ঘ) ১৯৭৭ সালকে
২১। নিরাপত্তা পরিষদের স্থায়ী পরিষদের সদস্য দেশ কয়টি?
ক) ১০টি খ) ১৫টি গ) ৫টি ঘ) ৭টি
আরো পড়ুন : জাতিসংঘ ও বাংলাদেশ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সেজুতি সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থায় যোগদান করেছেন। সেখানে তিনি বিভিন্ন দেশের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো দেখাশোনা করেন।
২২। উদ্দীপকে উল্লিখিত সংস্থার নাম কী?
ক) ইউএনডিপি খ) ইউনিসেফ
গ) এফএও ঘ) ডব্লিউএইচও
২৩। ওই সংস্থার কাজ হলো-
i. টিকাদান কর্মসূচি পরিচালনা করা
ii. পুষ্টিহীনতা দূর করা
iii. নারী শিক্ষার প্রসার করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৪। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে কোন সংস্থা?
ক) ইউনিসেফ গ) এফএও
ঘ) ডব্লিউএইচও ঘ) ইউএনডিপি
২৫। জাতিসংঘের প্রধান অঙ্গ হলো-
i. ইউনিসেফ
ii. আন্তর্জাতিক আদালত
iii. সাধারণ পরিষদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৬। বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে?
ক) ১৯৮৭ সাল খ) ১৯৮৮ সাল
গ) ১৯৮৯ সাল ঘ) ১৯৯০ সাল
উত্তর: ১৫. খ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. ক, ২০. খ, ২১. গ, ২২. ঘ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. খ, ২৬. খ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর