মডেল টেস্ট-২
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কার্যভিত্তিক সংগঠনে কোন নীতির পূর্ণ সদ্ব্যবহার হয়?
ক) ভারসাম্য নীতি
খ) শ্রমবিভাজন নীতি
গ) আদেশের ঐক্য নীতি
ঘ) সমতা নীতি
উত্তর: খ) শ্রমবিভাজন নীতি।
২। রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন?
ক) প্রাচীন যুগের
খ) শিল্প বিপ্লবকালীন যুগের
গ) আধুনিক যুগের
ঘ) মধ্যযুগের
উত্তর: খ) শিল্প বিপ্লবকালীন যুগের।
৩। ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য সর্বপ্রথম জ্ঞানকর্মীর ধারণা দেন কে?
ক) ম্যাকগ্রেগর
খ) পিটার এফ ড্রাকার
গ) আব্রাহাম মাসলো
ঘ) স্টিফেন পি রবিনসন
উত্তর: খ) পিটার এফ ড্রাকার।
৪। কার্য সম্পাদনের কতিপয় ধারাবাহিক পদক্ষেপকে কী বলে?
ক) নীতি খ) প্রক্রিয়া
গ) পদ্ধতি ঘ) রীতি
উত্তর: খ) প্রক্রিয়া।
৫। ‘Esprit de Crops’ ফরাসি শব্দটি দিয়ে নিচের কোনটি বোঝায়?
ক) সাম্যতা
খ) জোড়া মোহই শিকল
গ) একতাই বল
ঘ) আদেশের ঐক্য
উত্তর: গ) একতাই বল।
৬। প্রশাসনের হৃৎপিণ্ড কোনটি?
ক) নেতৃত্ব খ) নির্দেশনা
গ) সংগঠন ঘ) পরিকল্পনা
উত্তর: খ) নির্দেশনা।
৭। মেট্রিক্স সংগঠনের সুবিধা কোনটি?
ক) ব্যয় হ্রাস
খ) নির্বাহীদের দক্ষতা বৃদ্ধি
গ) বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা বৃদ্ধি
ঘ) দ্বন্দ্বের সম্ভাবনা হ্রাস
উত্তর: গ) বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা বৃদ্ধি।
৮। ব্যবস্থাপনার স্তর কয়টি?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ৬টি
উত্তর: ক) ৩টি।
আরো পড়ুন : ১৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরের মডেল প্রশ্ন, ১ম পর্ব, এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
৯। 6M-এর অন্তর্ভুক্ত হলো-
i. Machine
ii. Marchant
iii. Method
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii।
১০। ‘জোড়া-মই-শিকলের নীতি’ নিচের কোনটিকে নির্দেশ করে?
ক) একক আদেশ খ) একক নির্দেশ
গ) শৃঙ্খলা ঘ) দায়িত্ব ও কর্তৃত্ব প্রবাহ
উত্তর: ঘ) দায়িত্ব ও কর্তৃত্ব প্রবাহ।
১১। পরিচালনার জ্ঞানকে কী বলে?
(ক) সাংগঠনিক জ্ঞান (খ) আত্মবিশ্বাস
(গ) ধৈর্য (ঘ) ঝুঁকি নেওয়া
উত্তর: (ক) সাংগঠনিক জ্ঞান।
১২। এফ ডব্লিউ টেইলর কোন যুগের ব্যবস্থাপক?
(ক) আধুনিক যুগের (খ) শিল্প বিপ্লবকালীন যুগের
(গ) প্রাচীন যুগের (ঘ) মধ্য যুগের
উত্তর: (ক) আধুনিক যুগের।
১৩। কোন সভ্যতায় প্রথম ব্যবসায়িক জোট গঠিত হয়?
(ক) রোম (খ) ব্যাবিলনীয়
(গ) চৈনিক (ঘ) সিন্ধু
উত্তর: (ক) রোম।
১৪। গ্রিক সভ্যতায় কোন ধরনের ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে?
(ক) সাংগঠনিক ক্ষমতা
(খ) গণতান্ত্রিক ব্যবস্থাপনা
(গ) চিন্তা ধারার উন্নয়ন
(ঘ) কর্মী ব্যবস্থাপনা
উত্তর: (খ) গণতান্ত্রিক ব্যবস্থাপনা।
১৫। আনুষ্ঠানিকভাবে ব্যবস্থাপনার রীতি পদ্ধতির প্রথম তাত্ত্বিক বিশ্লেষণ কে করেন?
(ক) হেনরি ফেওল
(খ) রবার্ট ওয়েন
(গ) এফ ডব্লিউ টেইলর
(ঘ) ডগলাস ম্যাকগ্রেগর
উত্তর: (ক) হেনরি ফেওল।
১৬। পূর্বানুমান নির্ভর করে-
i. ভবিষ্যৎ মূল্যায়নের ওপর
ii. গবেষণার ওপর
iii. অতীত অভিজ্ঞতার ওপর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) i, ii ও iii।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর