দশম অধ্যায় : টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ (এসডিজি) অর্জনে কোনো সংস্থা কাজ করছে?
ক) ইউনেসকো খ) জাতিসংঘ
গ) বিশ্বব্যাংক ঘ) ইউনিসেফ
২। যারা উন্নয়নের সুফল ভোগ করে তারা কী নামে পরিচিত?
ক) অংশীজন খ) অংশীদার
গ) উন্নয়নকর্মী ঘ) সমাজকর্মী
৩। এসডিজি অর্জন করতে হবে কত সালের মধ্যে?
ক) ২০২০ সালের মধ্যে খ) ২০২৫ সালের মধ্যে
গ) ২০৩০ সালের মধ্যে ঘ) ২০৩৫ সালের মধ্যে
৪। এসডিজির উদ্দেশ্য কী?
ক) আঞ্চলিক উন্নয়ন করা
খ) জলবায়ু পরিবর্তন রোধ করা
গ) মাথাপিছু আয় বৃদ্ধি করা
ঘ) বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ করা
৫। টেকসই উন্নয়ন কয়টি বিষয় বিদ্যমান?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
আরো পড়ুন : জাতিসংঘ ও বাংলাদেশ অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
৬। উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করতে হবে-
i. তৃণমূল পর্যায়ে
ii. বেসরকারি সংগঠনকে
iii. সরকারকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৭। গ্রামীণ অর্থনীতির বিকাশে কোন খাতকে প্রাধান্য দেওয়া প্রয়োজন?
ক) বনজ খাতকে খ) শিল্প খাতকে
গ) অকৃষি খাতকে ঘ) কৃষি খাতকে
৮। উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো-
ক) পরিবেশ দূষণ খ) বৈষম্যহীনতা
গ) আর্থিক সমস্যা ঘ) সামাজিক সমস্যা
৯। এসডিজি বাস্তবায়নে একটি প্রধান বিবেচ্য বিষয় কী?
ক) বৃক্ষরোপণ করা
খ) নবায়নযোগ্য শক্তি সংরক্ষণ
গ) প্রাকৃতিক ভারসাম্য
ঘ) অংশীদারত্বের গুরুত্ব
১০। এসডিজি কাদের জন্য প্রযোজ্য?
ক) সবার খ) বিত্তবানদের
গ) দরিদ্রদের ঘ) নিম্ন শ্রেণির মানুষের
উত্তর: ১. খ, ২. ক, ৩. গ, ৪. ঘ, ৫. খ, ৬. ঘ, ৭. গ, ৮. ক, ৯. ঘ, ১০. ক।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর