চতুর্থ অধ্যায় : আমার লেখালেখি ও হিসাব
(গত ২৩ জুলাই প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন?
ক) নান্দনিকতার জন্য
খ) বারবার ব্যবহারের জন্য
গ) পুনর্বিন্যাস করার জন্য
ঘ) কপি করার জন্য
৬। সারি ও কলামের সমন্বয়ে কী তৈরি হয়?
ক) সেল খ) সেল পয়েন্টার
গ) রো ঘ) কলাম
৭। ডকুমেন্টে ‘ওয়ার্ড আর্ট’ যোগ করার জন্য কোন মেন্যুর সাহায্য নিতে হয়?
ক) Home খ) Insert
গ) Page Layout ঘ) Reference
৮। কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহৃত করা হয়?
ক) নিউ খ) ওপেন
গ) সেভ ঘ) সেভ অ্যাজ
৯। ফন্ট সাজসজ্জার কাজ হয় কোন ট্যাবে?
ক) Home খ) Edit
গ) Insert ঘ) Font
১০। স্প্রেডশিটে রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দিয়ে?
ক) A1×A2 খ) A1:A2
গ) A1×B1 ঘ) A1×B2
১১। কোনটি ইংরেজি নামের ফন্ট?
ক) অ্যারিয়াল
খ) সাবরিনা তন্বী
গ) চন্দ্রাবতী
ঘ) আনন্দপত্র
১২। কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ে শব্দ খোঁজা যায়?
ক) ফাইন্ড টেমপ্লেট
খ) ফাইন্ড ওয়ার্ড
গ) ফাইন্ড রিপ্লেস
ঘ) ফাইন্ড গ্রাফ
১৩। ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কি-বোর্ড কমান্ড কোনটি?
ক) Ctrl+O খ) Ctrl+N
গ) Ctrl+P ঘ) Ctrl+C
আরো পড়ুন : আমার লেখালেখি ও হিসাব অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
১৪। ওয়ার্ড প্রসেসর সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক?
ক) লেখার আকার নির্ধারণ করা যায়
খ) লেখা রঙিন করা যায়
গ) বক্স আকারে লেখা উপস্থাপন করা যায়
ঘ) ওপরের সবগুলো
১৫। স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কী করা হয়?
ক) শব্দ প্রক্রিয়াকরণ
খ) ছবি ব্যবস্থাপনা
গ) তথ্য ব্যবস্থাপনা
ঘ) হিসাব-নিকাশ
১৬। পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) প্রেজেন্টেশন প্রোগ্রাম
গ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম
১৭। স্প্রেডশিট প্রোগ্রামের প্রয়োগ ক্ষেত্র হলো-
i. ল্যাব রিপোর্ট প্রস্তুত করা
ii. এয়ারলাইন্স রিজারভেশন করা
iii. খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়াকৌশল মূল্যায়ন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। অফিস বাটন অপশনে নিচের কোনটি রয়েছে-
i. new
ii. close
iii. insert
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। অফিস সফটওয়্যার হচ্ছে-
i. ওয়ার্ড প্রসেসর
ii. স্প্রেডশিট অ্যানালাইসিস
iii. উইকিপিডিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ইমন এ বছরের একটি স্যালারি রিপোর্ট তৈরি করলেন, যা তিনি একটি গ্রাফ আকারে উপস্থাপন করতে চাচ্ছেন।
২০। নিচের কোন সফটওয়্যার ব্যবহার করা ইমনের জন্য উপযোগী হবে?
ক) এক্সেল খ) ফটোশপ
গ) অফিস আউটলুক ঘ) এমএস ওয়ার্ড
উত্তর: ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. ক।
লেখক : শিক্ষক
পয়শা উচ্চবিদ্যালয়, লৌহজং, মুন্সীগঞ্জ
কবীর