বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুল পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২৫ সালের ফলাফল পুনর্নিরীক্ষণ, পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য পুনঃপরীক্ষা ফি জমা দেওয়া ও ফলাফল সংশোধনের তারিখ ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুসারে পরীক্ষার্থীদের বাউবির ওয়েব আইডিতে https://exam. bou.ac.bd/ লগইন করে অনলাইনে আবেদন করতে হবে।
এসএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৫।
পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য ‘পুনঃপরীক্ষা ফি’ জমা দেওয়ার জন্য আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট ২০২৫।
ফলাফল সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৫।
জেনে রাখুন: নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো আবেদন ‘সাবমিট’ করা যাবে না। পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য ফি প্রতি বিষয়ের জন্য ১০০ টাকা হারে পরিশোধ করতে হবে। পুনঃপরীক্ষা ফি জমা দেওয়ার প্রমাণক শিক্ষার্থী নিজে সংরক্ষণ করবেন। যেসব শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষা করাতে ইচ্ছুক তাদের ‘অনলাইনে’ আবেদন করতে হবে। ফলাফল পুনর্নিরীক্ষা ফি প্রতি বিষয়ের জন্য ৫০০ টাকা হারে জমা দিতে হবে। ফলাফল সংশোধনের জন্য অভিযোগের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
কবীর