কবিতা : পাছে লোকে কিছু বলে
(গত ১১ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ঢাকার মিরপুরে শিলা ও কাকলি নামে মেধাবী দুই বোন থাকেন। ডাক্তার ও প্রকৌশলী এ দুই বোন নিজেদের অভিজ্ঞতা নিয়ে সমাজে অবদান রাখার পরিকল্পনা করেন। হঠাৎ দুই বোনের মানসিকতায় পরিবর্তন দেখা দেয়। তারা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের এড়িয়ে চলতে শুরু করেন।
৩৩। ওপরের উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ/চরণগুলো হলো-
i. আড়ালে আড়ালে থাকি
ii. সংশয়ে সংকল্প সদা টলে
iii. নিরমল নয়নের জলে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুভাষ শৌখিন সংগীত শিল্পী। তিনি এলাকার কিছু ছেলেমেয়েকে নিয়ে একটি গানের স্কুল খোলার পরিকল্পনা করেন। তিনি ভাবেন, এলাকার ছেলেমেয়েরা সংগীত ভালোবাসলে অন্যায় করতে পারবে না। কিন্তু এলাকাবাসীর সমালোচনার ভয়ে তিনি তার পরিকল্পনা বাদ দেন।
৩৪। ওপরের উদ্দীপকে সুভাষের মাঝে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) মনের দুর্বলতা (খ) শরীরের অক্ষমতা
(গ) মানসিক দুর্বলতা (ঘ) পরিকল্পনাহীনতা
৩৫। কবি কামিনী রায়ের মতে সুভাষের এ উদ্যোগ সফল করা যেতে পারে-
i. দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলে ii. মনের সংশয় দূর করলে
iii. সিদ্ধান্তে অটল থাকলে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : পাছে লোকে কিছু বলে কবিতার ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তারে কেবা!
সকলে বলিল, ‘যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা।’
নন্দ বলিল, ‘ভাইয়ের জন্য জীবনটা যদি দিই,
না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কী?’
৩৬। ওপরের উদ্দীপকে নন্দলালের ক্ষেত্রে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন পঙ্ক্তিটি প্রযোজ্য?
(ক) উঠে শুভ্র চিন্তা কত (খ) নীরবে আপনা ঢাকি
(গ) তাকি দা ম্রিয়মাণ (ঘ) শক্তি মরে ভীতির কবলে
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাছ চাষের ওপর সর্বোচ্চ ডিগ্রি নিয়ে গ্রামে ফিরেছেন সাইফুল। পরিকল্পনা করেছেন এলাকার মৎস্যজীবীদের নিয়ে মাছ চাষের ব্যবসা শুরু করবেন। কিন্তু লোকে বলছে, সাইফুল উচ্চশিক্ষা নিতে গিয়ে জেলে হয়ে ফিরেছেন। ফলে সাইফুল রণে ভঙ্গ দিয়ে বসে বসে দিন কাটাচ্ছেন।
৩৭। ওপরের উদ্দীপকে সাইফুলের মধ্যে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
(ক) মানসিক দ্বিধা (খ) দেহের অক্ষমতা
(গ) মানসিক হতাশা (ঘ) পরিকল্পনাহীনতা
উত্তর : ৩৩. গ, ৩৪. ক, ৩৫. ঘ, ৩৬. ঘ, ৩৭. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর