প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ
(গত ১২ আগস্ট প্রকাশের পর)
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। কেন?
উত্তর: আমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছিল বলে বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিয়েছিল। কারণ বেঁচে থাকার জন্য উদ্ভিদের দরকার মাটি, পানি, বায়ু ও সূর্যের আলো। গাছটি মারা যাওয়ার কারণ হলো- ঘরের ভেতরে রাখায় গাছটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সূর্যের আলো পাচ্ছিল না। এছাড়া ঘরের ভেতরে রাখা গাছটি পর্যাপ্ত বায়ুও পাচ্ছিল না।
তাই বন্ধুরা বলল, জানালার পাশে রাখলে গাছটি সূর্যের আলো পাবে, নিজের খাদ্যও তৈরি করতে পারবে। ফলে গাছটির বৃদ্ধি স্বাভাবিক হবে এবং সতেজ থাকবে।
আরো পড়ুন : আমাদের পরিবেশ অধ্যায়ের ৩টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
প্রশ্ন: উদ্ভিদ কীভাবে প্রাণীর ওপর নির্ভরশীল?
উত্তর: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে, পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল। অন্যদিকে, উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন- কাণ্ড, শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, আবার মানুষও তার বাসস্থান ও আসবাব তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। কাজেই বলা যায়, উদ্ভিদ ও প্রাণী একে অন্যের ওপর নির্ভরশীল।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর