পাটিগণিত
অনুশীলনী-২.১
(গত ১৮ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের তথ্য লক্ষ করো:
I = pnr
ওপরের উদ্দীপক অনুযায়ী ২৪-২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২৪। I দ্বারা কী বোঝায়?
(ক) মুনাফা
(খ) মূলধন
(গ) সুদের হার
(ঘ) সময়কাল
২৫। p বলতে নিচের কোনটি বোঝায়?
(ক) মুনাফা
(খ) আসল
(গ) সুদের হার
(ঘ) সময়কাল
২৬। r বলতে নিচের কোনটি বোঝায়?
(ক) মুনাফা
(খ) আসল
(গ) সুদের হার
(ঘ) সময়কাল
২৭। মুনাফা নিচের কোনটির ওপর নির্ভর করে?
(ক) p (খ) r
(গ) n (ঘ) সবকটি
আরো পড়ুন : অনুশীলনী-২.১ অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির গণিত
নিচের উদ্দীপকটি পড়ে ২৮-৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জামাল সাহেবের কাছে আসল ৫০০০ টাকা আছে। জামাল সাহেব তার আসল টাকার ওপর ১০% সুদ পান।
২৮। ৬ বছর পর জামাল সাহেব কত টাকা মুনাফা পাবেন?
(ক) ২৫০০ টাকা (খ) ৩৫০০ টাকা
(গ) ৩০০০ টাকা (ঘ) ২০০০ টাকা
২৯। ৬ বছর পর জামাল সাহেবের মুনাফা আসলসহ কত হবে?
(ক) ৩০০০ টাকা
(খ) ৫০০০ টাকা
(গ) ২০০০ টাকা
(ঘ) ৮০০০ টাকা
৩০। ওপরের উদ্দীপকে সুদের হার একই থাকলে ওই আসল টাকায় জামাল সাহেব ৮ বছর পর কত টাকা মুনাফা পাবেন?
(ক) ৪০০০ টাকা
(খ) ৫০০০ টাকা
(গ) ৩৫০০ টাকা
(ঘ) ৩০০০ টাকা
উত্তর: ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ক।
লেখক : সিনিয়র শিক্ষক, গণিত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর