ত্রয়োদশ অধ্যায় : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা
(গত ১৯ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫। মোবাইল ফোনের ওপর অতিরিক্ত করকে কী বলে?
ক) আয়কর খ) সম্পূরক কর
গ) আবগারি কর ঘ) মূল্য সংযোজন কর
৬। কোন ব্যাংক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে?
ক) বাণিজ্যিক ব্যাংক খ) কৃষি ব্যাংক
গ) গ্রামীণ ব্যাংক ঘ) বাংলাদেশ ব্যাংক
৭। ভ্যাট আরোপ করা হয়-
i. আমদানি করা দ্রব্যের ওপর
ii. স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্যের ওপর
iii. নির্ধারিত সেবাখাতের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৮। বাংলাদেশ সরকারের আয়ের উৎস-
i. আবগারি শুল্ক
ii. বাণিজ্য শুল্ক
iii. ভূমি রাজস্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শিল্পপতি আনিস সাহেবের বেশ কয়েকটি পোশাক কারখানা আছে। এই কারখানাগুলোতে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা হয়।
৯। আনিস সাহেবের ফ্যাক্টরি থেকে আয় সরকারের আয়ের কোন ধরনের উৎস?
ক) কর রাজস্ব খ) কর বহির্ভূত রাজস্ব
গ) সম্পূরক শুল্ক ঘ) অর্থনৈতিক সেবা
১০। ওই আয় সরকারকে-
i. ব্যয় নির্বাহে অর্থের জোগান দেয়
ii. বিনিয়োগে সহায়তা করে
iii. বিদেশ নির্ভরতা বাড়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১১। কেন্দ্রীয় ব্যাংকের কাজ নিচের কোনটি?
ক) দলিলপত্র গচ্ছিত রাখা
খ) বাট্টা ধার্য করা
গ) ঋণ নিয়ন্ত্রণ করা
ঘ) ব্যাংক ড্রাফট করা
১২। ঋণের কারবারি বলা হয় নিচের কোনটিকে?
ক) সরকারকে খ) ব্যাংককে
গ) বিশেষ প্রতিষ্ঠানকে ঘ) বৈদেশিক খাতকে
১৩। বাংলাদেশ সরকারের বৃহত্তম ব্যবস্থাপনা নিচের কোনটি?
ক) শিক্ষা ব্যবস্থা খ) উৎপাদন ব্যবস্থা
গ) অর্থ ব্যবস্থা ঘ) স্বাস্থ্য ব্যবস্থা
১৪। সরকার কত বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করেছে?
ক) ১০ বিঘা খ) ১৫ বিঘা
গ) ২০ বিঘা ঘ) ২৫ বিঘা
১৫। ব্যাংকের মুনাফা নিচের কোনটি?
ক) আমানত খ) স্থায়ী আমানত
গ) সঞ্চয় ঘ) সুদের হারের পার্থক্য
১৬। কোন ধরনের আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে কোনো সুদ দেয় না?
ক) সঞ্চয়ী আমানত খ) স্থায়ী আমানত
গ) চলতি আমানত ঘ) বিশেষ আমানত
১৭। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো-
i. ঋণ নিয়ন্ত্রণ করা
ii. ঋণ দেওয়া
iii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৮। দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন?
ক) সরকার খ) গভর্নর
গ) অর্থমন্ত্রী ঘ) কেন্দ্রীয় ব্যাংক
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
করিম সাহেব ব্যবসায়ের উদ্বৃত্ত এক কোটি টাকা সঞ্চয়ের জন্য স্থানীয় সোনালী ব্যাংকে রাখেন। সোনালী ব্যাংক ওই টাকা জসিম সাহেবকে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ দেয়।
১৯। উপরোক্ত কারণে সোনালী ব্যাংককে কী বলা হয়?
ক) নিকাশ ঘর
খ) ঋণের কারবারি
গ) ঋণ নিয়ন্ত্রণকারী
ঘ) ঋণ প্রদানকারী
উত্তর: ৫. খ, ৬. ঘ, ৭. ঘ, ৮. ঘ, ৯. ক, ১০. ক, ১১. গ, ১২. খ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর