ষষ্ঠ অধ্যায় : প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান
(গত ২৪ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫। পাইথন ভাষায় y = int (2.8) হলে print(y)-এর মান কত হবে?
ক) ২.৮ খ) ২
গ) ২৮ ঘ) ২.০
১৬। ইন্টারপ্রেটার কী?
ক) অনুবাদক প্রোগ্রাম
খ) অপারেটিং সিস্টেম
গ) হার্ডওয়্যার
ঘ) মাদারবোর্ড
১৭। কম্পিউটারের ভাষা তৈরি করা হয় নিচের কোনটি দিয়ে?
i. ০ দিয়ে ii. ২ দিয়ে iii. ১ দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। কম্পিউটারকে নির্দেশ দিতে ব্যবহৃত হয় -
i. সি++
ii. জাভা
iii. পাইথন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর হতে পারবে না-
i. বর্ণ
ii. সংখ্যা
iii. প্রতীক চিহ্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রনি নতুন কম্পিউটার কিনেছে। সে জানতে পারে যে কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না। কম্পিউটারকে একটি বিশেষ ভাষায় নির্দেশ দিতে হয়।
২০। রনি কোন ভাষায় কম্পিউটারকে নির্দেশনা দেবে?
ক) বাংলা খ) ইংরেজি
গ) সি ঘ) স্প্যানিশ
২১। রনির দেওয়া নির্দেশনা কম্পিউটার রূপান্তর করে-
i. ০ ও ১-তে
ii. মেশিন কোডে
iii. প্রোগ্রাম কোডে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মিজান একটি গাণিতিক সমস্যা পাইথন প্রোগ্রাম দিয়ে সমাধানের চেষ্টা করছে। সমস্যাটিতে প্রথমে তাকে একটি সংখ্যা অপর একটি সংখ্যা দিয়ে ভাগ করে ভাগশেষ বের করতে হবে। এরপর ওই ভাগশেষটি তৃতীয় আরেকটি সংখ্যার সমান, ছোট নাকি বড় তার তুলনা করতে হবে।
২২। মিজান কোনটি দিয়ে ভাগশেষ বের করবে?
ক) * খ) % গ) / ঘ) ×
২৩। তুলনা করার জন্য মিজানকে যে অপারেটর ব্যবহার করতে হবে-
i. = = ii. < > iii. >
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। প্রোগ্রামিং ভাষার কাজ কী?
ক) কথা বলা খ) নির্দেশ দেওয়া
গ) ছবি আঁকা ঘ) কবিতা লেখা
২৫। প্রোগ্রামে শর্ত ব্যবহার করতে যে স্টেটমেন্টটি ব্যবহৃত হয়, তা হলো-
i. if
ii. elif
iii. else
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১৫. খ, ১৬. ক, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. গ, ২১. ক, ২২. খ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ঘ।
লেখক : শিক্ষক
পয়শা উচ্চবিদ্যালয়, লৌহজং, মুন্সীগঞ্জ
কবীর