অধ্যায়-১৪ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ
(গত ২৭ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫। শিশুর নৈতিক শিক্ষার পরিপূর্ণ বিকাশ না ঘটার কারণ-
i. ধর্মীয় শিক্ষার অভাব
ii. পিতা-মাতার ব্যস্ততা
iii. পারিবারিক ভূমিকার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৬। গারোদের পরিবার কোন ধরনের?
ক) পুরুষতান্ত্রিক খ) মাতৃতান্ত্রিক
গ) যৌথভিত্তিক ঘ) বয়োবৃদ্ধ প্রধান
৭। বাংলাদেশের যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ-
i. অন্যত্র কর্মসংস্থানের সুযোগ হওয়ায়
ii. অর্থনৈতিক কারণ
iii. নিরক্ষরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৮। অণু পরিবার কত পুরুষে আবদ্ধ?
ক) ১ পুরুষে খ) ২ পুরুষে
গ) ৩ পুরুষে ঘ) ৪ পুরুষে
৯। সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি?
ক) ক্লাব খ) পরিবার
গ) বিদ্যালয় ঘ) সংগঠন
১০। পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার কত ধরনের?
ক) ৪ ধরনের খ) ৩ ধরনের
গ) ২ ধরনের ঘ) ১ ধরনের
১১। বিশ্বে কোন ধরনের পরিবার অধিক দেখা যায়?
ক) বহুপত্নীক খ) পিতৃতান্ত্রিক
গ) একপত্নীক ঘ) বহুপতি
১২। পরিবার গঠনের মূল উদ্দেশ্য হলো-
i. সন্তান লালন-পালন করা
ii. সন্তান প্রজনন
iii. সন্তানের মানসিক নিরাপত্তা দান করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩। নিচের কোনটিকে আয়ের একক বলা হয়?
ক) ব্যাংক খ) রাষ্ট্র
গ) পরিবার ঘ) কারখানা
১৪। মানুষের সমাজ জীবনের মূল বিষয় কী?
ক) মূল্যবোধ খ) সমাজজীবন
গ) মিথস্ক্রিয়া ঘ) সামাজিকীকরণ
আরো পড়ুন : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
১৫। শিশুর আচরণকে প্রভাবিত করে-
i. গোষ্ঠী
ii. পরিবার
iii. সম্প্রদায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৬। মানুষের সমাজ জীবন নিয়ন্ত্রিত হয় কী দিয়ে?
ক) আইন খ) আচার-আচরণ
গ) আইন ঘ) নীতি
১৭। অর্থনৈতিক পরিবেশের উপাদান কোনটি?
ক) রাস্তাঘাট খ) ঘরবাড়ি
গ) পরিবার ঘ) গৃহপালিত পশু
১৮। সামাজিক মূল্যবোধ কী?
ক) অর্থনৈতিক আদর্শ
খ) ব্যক্তিগত আদর্শ
গ) পারিবারিক আদর্শ
ঘ) সাংস্কৃতিক আদর্শ
১৯। ব্যক্তির ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে-
i. সামাজিক চলচ্চিত্র
ii. জীবনভিত্তিক চলচ্চিত্র
iii. রাজনৈতিক চলচ্চিত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২০। আমাদের জীবনে শিক্ষা ও আনন্দ দান করে কোনটি?
ক) প্রতিবেশী খ) সহপাঠী
গ) আত্মীয় ঘ) বেতার
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সৃজন তার বাবা-মা, দাদা-দাদির সঙ্গে কাশিমপুর গ্রামে বসবাস করে। সৃজন প্রতিদিন তার দাদার সঙ্গে বাইরে ঘুরতে যায় এবং অনেক কিছু শেখে।
২১। সৃজন কোন ধরনের পরিবারে বসবাস করে?
ক) যৌথ খ) একক
গ) বর্ধিত ঘ) কোনোটিই নয়
২২। সামাজিকীকরণের প্রক্রিয়ায় সৃজন শিখবে-
i. কথা বলার ধরন
ii. সাহায্যের মনোভাব
iii. জটিল সমাজ জীবন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৫. ঘ, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. গ, ১১. গ, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ক, ২০. ঘ, ২১. গ, ২২. ক।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর