কবিতা : জীবন বিনিময়
(গত ১৩ সেপ্টেম্বর প্রকাশের পর)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৩৯। জীবন বিনিময় কবিতা কোন সাহিত্যরীতি অনুসারে রচিত?
উত্তর: ঐতিহাসিক কাব্যধারা অনুসারে রচিত।
৪০। ‘তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস’-এর অর্থ কী?
উত্তর: অন্ধকার শেষে নতুন আশার সূচনা।
৪১। কবিতায় কোরবানি শব্দটি দিয়ে কী বোঝায়?
উত্তর: বাবরের নিজের জীবন উৎসর্গ করা।
৪২। কবিতায় কোন মুঘল সম্রাটের কথা বলা হয়েছে?
উত্তর: বাবর ও হুমায়ুন।
৪৩। বাবরের আত্মত্যাগের ফলে কী ঘটল?
উত্তর: হুমায়ুন নতুন জীবন পেল।
৪৪। কবিতার প্রধান চরিত্র কে?
উত্তর: সম্রাট বাবর।
৪৫। বাদশা বাবর কেন কাঁদছিলেন?
উত্তর: পুত্র হুমায়ুনের মৃত্যুশয্যা দেখে।
৪৬। হুমায়ুনের অবস্থা কেমন ছিল?
উত্তর: সে মৃত্যুর কাছাকাছি ছিল।
৪৭। ‘নিদ নাহি চোখে তার’ এখানে ‘তার’ কে?
উত্তর: বাদশা বাবর।
৪৮। ‘মরণ-অন্ধকার’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: মৃত্যুর নিকটবর্তী অবস্থা।
৪৯। হুমায়ুন কে ছিলেন?
উত্তর: বাবরের পুত্র ও তার পরে মুঘল সম্রাট ছিলেন।
৫০। ‘চারিধারে তার ঘনায়ে আসিছে’ এখানে ‘তার’ কে?
উত্তর: হুমায়ুন।
৫১। ‘ফুকারি’ শব্দের অর্থ কী?
উত্তর: চিৎকার করা।
৫২। হুমায়ুনের চিকিৎসার জন্য কারা এসেছিলেন?
উত্তর: হেকিম, কবিরাজ ও দরবেশ।
৫৩। ‘ব্যবস্থা সবিশেষ’ অর্থ কী?
উত্তর: পূর্ণ চিকিৎসা পরামর্শ।
আরো পড়ুন : জীবন বিনিময় কবিতার ৩৮টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র
৫৪। ‘দুরন্ত রোগ’ বলতে কী বোঝায়?
উত্তর: মৃত্যুর অপ্রতিরোধ্য শক্তি।
৫৫। ‘জীবন-প্রদীপ নিভিয়া আসিছে’ এখানে কার জীবনের কথা বলা হয়েছে?
উত্তর: হুমায়ুনের।
৫৬। ‘অন্তরবির প্রায়’ বলতে কী বোঝায়?
উত্তর: প্রায় নিভে যাওয়া বোঝায়।
৫৭। বাবর চিকিৎসকদের কী জিজ্ঞাসা করেছিলেন?
উত্তর: হুমায়ুন রোগ থেকে মুক্তি পাবে কি না।
৫৮। ‘ধেয়ানে’ শব্দের অর্থ কী?
উত্তর: ধ্যানে।
৫৯। ‘স্তব্ধ-নীরব গৃহতল’ বলতে এখানে কী বোঝানো হয়েছে?
উত্তর: সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল।
৬০। ‘ব্যগ্রকণ্ঠে’ বলতে কী বোঝায়?
উত্তর: উদ্বেগপূর্ণ কণ্ঠে।
৬১। চিকিৎসকদের নীরবতা কী প্রকাশ করে?
উত্তর: হুমায়ুনের মৃত্যু অনিবার্য।
৬২। দরবেশ বাবরকে কী পরামর্শ দেন?
উত্তর: নিজের সবচেয়ে শ্রেষ্ঠ ধন দান করতে।
৬৩। ‘সুপ্তিমগ্ন’ শব্দের অর্থ কী?
উত্তর: ঘুমে অচেতন।
৬৪। বাবর দরবেশের প্রস্তাবে কী সিদ্ধান্ত নেন?
উত্তর: তিনি কোরবানি দিতে রাজি হন।
৬৫। বাবর কোথায় প্রার্থনা করেছিলেন?
উত্তর: নিরিবিলি গৃহতলে।
৬৬। বাবর আল্লাহর কাছে কী চেয়েছিলেন?
উত্তর: নিজের প্রাণের বিনিময়ে পুত্রের প্রাণ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর