মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তরটি লেখ।
ক। কোনো বস্তু আমরা দেখতে পাই যখন-
i. বস্তুটি যখন আলো শোষণ করে
ii. বস্তুটি যখন আলো প্রতিফলিত করে
iii. বস্তুটি যখন আলো প্রতিসরিত করে
iv. চোখ থেকে আলো যখন বস্তুতে পড়ে
উত্তর: ii. বস্তুটি যখন আলো প্রতিফলিত করে।
খ। আলোর গতিবেগ কত?
i. ৩০০০০ কি.মি./সে.
ii. প্রায় ৩০০০০০ কি.মি./সে.
iii. ৩০০০০০০ কি.মি./সে.
iv. ৩০০০০০০০ কি.মি./সে.
উত্তর: ii. প্রায় ৩০০০০০ কি.মি./সে.।
গ। রাউটার হলো এক ধরনের-
i. নেটওয়ার্ক ডিভাইস
ii. মোবাইল ডিভাইস
iii. ইন্টারনেট ডিভাইস
iv. কম্পিউটার ডিভাইস
উত্তর: i. নেটওয়ার্ক ডিভাইস।
ঘ। ব্রাউজিং কী?
i. ওয়েবসাইট দেখা
ii. ওয়েবসাইট তৈরি করা
iii. ওয়েবসাইট খোঁজা
iv. ই-মেইল করা
উত্তর: i. ওয়েবসাইট দেখা।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি বিষয়ের ১১টি মডেল প্রশ্ন, ৬১তম পর্ব
প্রশ্ন: নিচের খালি ঘরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
ক। সমতল দর্পণে আপাতন কোণ ও প্রতিফলন কোণ.....।
উত্তর: সমান।
খ। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে .....।
উত্তর: দর্পণ।
গ। দৃষ্টির আড়ালে থাকা বস্তুকে দেখতে সাহায্য করে যে যন্ত্রটি তার নাম ...।
উত্তর: পেরিস্কোপ।
ঘ। যে ওয়েবসাইট থেকে যেকোনো শ্রেণির বই নামানো সম্ভব সেই ওয়েবসাইটের নাম ....।
উত্তর: এনসিটিবি।
ঙ। ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র ‘ম্যাগনাকার্টা’ এর অর্থ ....।
উত্তর: মহাসনদ বা Great Charter।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর