তৃতীয় অধ্যায় : অর্থের সময়মূল্য
(গত ২৩ সেপ্টেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৫৫-৫৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জনাব নীরব যমুনা ব্যাংকে ২ বছরের জন্য ১০% চক্রবৃদ্ধি সুদে ১০,০০০ টাকা জমা রাখেন। ব্যাংক প্রতি তিন মাস পর পর নীরবের সুদ দিয়ে থাকে।
৫৫। জনাব নীরব ২ বছর পর যমুনা ব্যাংক থেকে কত টাকা পাবেন?
ক) ১২,১০০ টাকা খ) ১২,১৫৫ টাকা
গ) ১২,১৭৪ টাকা ঘ) ১২,১৮৪ টাকা
৫৬। সুদের হার ১০% হলে ১,০০০ টাকায় ২ বছরে মোট কত টাকা হবে?
ক) সুদ আসল ১,২০০ টাকা
খ) মোট টাকা ১,২১০ টাকা
গ) সুদ ২১০ টাকা
ঘ) ভবিষ্যৎ মূল্য ১,২০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৫৭-৫৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রিমি ও সিমি কলেজের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য যথাক্রমে ১২,০০০ ও ১০,০০০ টাকা পুরস্কার পেল। প্রাপ্ত টাকা রিমি তার ব্যাংক হিসাবে বার্ষিক ১০% সুদে ৫ বছরের জন্য জমা রাখল যেখানে ব্যাংক প্রতি বছর আসলের ওপর সুদ ধার্য করে। সিমিও প্রাপ্ত টাকা তার ব্যাংক হিসাবে ত্রৈমাসিক ভিত্তিতে বার্ষিক ১০% সুদে ৫ বছরের জন্য জমা রাখল। সিমির ব্যাংক বিগত বছরে অর্জিত সুদ আসলের ওপর প্রতি বছর সুদ ধার্য করে।
৫৭। সিমির কার্যকরী সুদের হার কত হবে?
ক) ১০.৩৮% খ) ১০.৪৮%
গ) ১০.৫৮% ঘ) ১০.৬৮%
৫৮। কে বেশি লাভবান হবে?
ক) রিমি বেশি পাবে
খ) সিমি বেশি পাবে
গ) উভয়ে সমান পাবে
ঘ) রিমির কার্যকরী সুদের হার বেশি
৫৯। ঢাকার ইসলাম সাহেব একটি টেলিভিশন কিনবেন। তিনি ‘ক’ ব্যাংকের মাধ্যমে ১২% সুদে প্রতি বছর ১,৭০০ টাকা কিস্তিতে ১০ বছরে পরিশোধসাপেক্ষে ওয়ালটন টেলিভিশন কিনতে পারেন অথবা ২,০০০ টাকা বাৎসরিক কিস্তিতে ‘খ’ ব্যাংকের মাধ্যমে ১২% সুদে ৮ বছরে পরিশোধ সাপেক্ষে কনকা টেলিভিশন কিনতে পারেন। অর্থের ও সময়মূল্য বিবেচনায় ইসলাম সাহেবের নিচের কোন টেলিভিশনটি কেনা উচিত?
ক) ওয়ালটন খ) কনকা
গ) উভয়ই সমান লাভজনক ঘ) সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়
নিচের উদ্দীপকটি পড়ে ৬০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৬০। জনাব সেলিম সাহেব পেনশনের ২,০০,০০০ টাকা ৮% সুদে ৫ বছরের জন্য জমা দিয়ে প্রতি বছর ৫০,০৯৪ টাকা পান। এক্ষেত্রে কোন সূত্রটি কার্যকর?
ক) ৭২ বিধি
খ) সাধারণ অ্যানুইটি
গ) কার্যকরী সুদ
ঘ) অগ্রিম অ্যানুইটি
নিচের উদ্দীপকটি পড়ে ৬১-৬২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. তারেকের কাছে কিছু অলস টাকা আছে। বিনিয়োগের ক্ষেত্রে তার দুটি সুযোগ রয়েছে। প্রথমত টাকাটি ১২% সুদে ব্যাংকে রাখলে ৫ বছর পর তিনি পাবেন ২১,১৪৮ টাকা। অন্যদিকে ওই টাকা দিয়ে জমি কিনলে ৭ বছর পর জমির মূল্য দাঁড়াবে ২৫,০০০ টাকা।
৬১। মি. তারেকের কাছে কত টাকা অলস ছিল?
ক) ১১,৩০৮ টাকা খ) ১২,০০০ টাকা
গ) ১৩,২১৮ টাকা ঘ) ১৪,১৮৫ টাকা
৬২। একই শর্তে টাকাটি ৭ বছরের জন্য ব্যাংকে রাখলে-
i. জমির বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য বেশি
ii. ব্যাংকে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য বেশি
iii. ব্যাংকে বিনিয়োগ লাভজনক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৫৫। ঘ, ৫৬। খ, ৫৭। ক, ৫৮। খ, ৫৯। ক, ৬০। খ, ৬১। খ, ৬২। গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর