তৃতীয় অধ্যায় : অর্থের সময়মূল্য
(গত ২৮ সেপ্টেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৯। ১০% সুদে বার্ষিক ২,০০০ টাকা করে অসীম সময়ের জন্য পেতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে?
ক) ২০,০০০ টাকা খ) ২০,২০০ টাকা
গ) ২,০০,০০০ টাকা ঘ) ২,২০,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৭০-৭১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মাসুদ সোনালী ব্যাংকে তিন বছর আগে দ্বিগুণ হওয়ার শর্তে ৫০,০০০ টাকা জমা রেখেছিলেন। বর্তমানে তিনি ১,০০,০০০ টাকা পেয়েছেন। ওই টাকা তিনি ১০% সুদে ৫ বছরের জন্য জনতা ব্যাংকে জমা রাখতে চান, তার স্ত্রী ওই টাকা দিয়ে জমি কেনার পরামর্শ দেন।
৭০। জনতা ব্যাংক থেকে পাওয়া সুদের হার কত?
ক) ২৪% খ) ৩৩%
গ) ৪৩% ঘ) ৫০%
৭১। পাঁচ বছর পর জমির মূল্য ন্যূনতম কত টাকা হলে জমি কেনার সিদ্ধান্ত গ্রহণ যৌক্তিক হবে?
ক) ১,৫০,০০০ টাকা খ) ১,৬০,০০০ টাকা
গ) ১,৬১,০৫১ টাকা ঘ) ১,৭০,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৭২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
তুমি পাঁচ বছর পর ১৫,০০,০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনবে বলে মনে করছ। এজন্য প্রতি বছর তুমি একটি তহবিলে কিছু টাকা জমা করছ। যেখানে সুদের হার ১২%।
৭২। গাড়ি কিনতে প্রতি বছর তোমাকে ওই তহবিলে কত টাকা জমা রাখতে হবে?
ক) ১,৭১,৫৩০ টাকা খ) ২,৩৬,১১৫ টাকা
গ) ৩,৭১,৫৩০ টাকা ঘ) ৪,১৬,১১২ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৭৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শাওন তার বৃত্তির প্রাপ্ত ১,০০০ টাকা ১০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে জমা রাখে। ২ বছর পর সে সুদসহ জমা করা অর্থ তুলে নেয়।
৭৩। শাওন কত টাকা পেল?
ক) ১,১০০ টাকা খ) ১,২০০ টাকা
গ) ১,২১০ টাকা ঘ) ১,২২০ টাকা
৭৪। আকাশ রূপালী ব্যাংক থেকে ১২% অর্ধবার্ষিক সুদের হারে ঋণ গ্রহণ করলে প্রকৃত সুদের হার কত হবে?
ক) ১২% খ) ১২.৩৬%
গ) ১২.৬১% ঘ) ১৮%
৭৫। মি. মিল্টন এবিসি ব্যাংকে ১০,০০০ টাকা আট বছরের জন্য জমা রাখল। শতকরা কত হার সুদে ওই টাকা আট বছরে দ্বিগুণ হবে?
ক) ৮% খ) ৯%
গ) ১৩.৫% ঘ) ১৬%
নিচের উদ্দীপকটি পড়ে ৭৬-৭৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আসাদের নিজস্ব অর্থ না থাকায় একটি ব্যাংকের মাধ্যমে ১২% সুদে মাসিক ১,০০০ টাকা কিস্তিতে ১০ বছরে পরিশোধ করার জন্য একটি ফ্রিজ কেনেন।
৭৬। ব্যাংক কর্তৃপক্ষ আসাদকে দেওয়া সুবিধাকে কোন পলিসির অন্তর্ভুক্ত করে?
ক) গ্রাহক সেবা খ) ভোক্তা ঋণ
গ) গৃহায়ন ঋণ ঘ) সুযোগ ব্যয়
৭৭। আসাদের কেনা ফ্রিজের বর্তমান মূল্য কত?
ক) ৫,৬৬৭ টাকা খ) ৫৬,৬৬৭ টাকা
গ) ৬৬,৬৬৭ টাকা ঘ) ৬৯,৭০০ টাকা
উত্তর: ৬৯। ক, ৭০। ক, ৭১। গ, ৭২। ঘ, ৭৩। গ, ৭৪। খ, ৭৫। খ, ৭৬। খ, ৭৭। ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর