নাটিকা : সুখী মানুষ
(গত ৪ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫। ‘সুখী মানুষ’ নাটিকাটিতে মোড়লের স্বভাব ছিল-
i. অত্যাচারী
ii. লোভী
iii. পাপী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। ‘সুখ বড় কঠিন জিনিস’ উক্তিটি কার?
ক) রহমতের খ) মোড়লের
গ) হাসুর ঘ) কবিরাজের
১৭। মোড়ল জোর করে কী জবাই করে খেয়েছে?
ক) ছাগল খ) গরু
গ) মুরগি ঘ) হাঁস
১৮। ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ সুখী মানুষ কবিতায় উক্তিটি কার?
ক) হাসুর খ) কবিরাজের
গ) রহমতের ঘ) সুখী লোকের
১৯. ‘অজ্ঞ’ শব্দের সমার্থক শব্দ হলো-
i. মূর্খ
ii. লোভী
iii. নির্বোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। ‘সুখী মানুষ’ নাটিকায় মোট কয়টি দৃশ্য আছে?
ক) ৫টি খ) ৪টি
গ) ৩টি ঘ) ২টি
২১। প্রকৃত সুখী মানুষ কে?
ক) সর্বদা তুষ্ট হৃদয় যার খ) যার চোখে শান্তি আছে
গ) যে বনে বাস করে ঘ) যার অনেক সম্পদ
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শুধালো পথিক, ‘সাগরের চেয়ে কে অধিক ধনবান?’
সাধু কহেন, ‘বাছা, তৃপ্ত হৃদয় তারও চেয়ে গরীয়ান।’
২২। ওপরের উদ্দীপকটি কোন দিক দিয়ে ‘সুখী মানুষ’ নাটিকার প্রতিনিধিস্বরূপ?
ক) চরিত্র খ) নীতিকথা
গ) বক্তব্য ঘ) মূলভাব
২৩। নিচের যে বাক্যে ওপরের উদ্দীপকের সাদৃশ্য ফুটে ওঠে-
i. অল্পে তুষ্টি অধিকে অনাসৃষ্টি
ii. সম্পত্তিই অশান্তির কারণ
iii. বোবার শত্রু নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। ‘জবরদস্তি’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) শক্তিশালী খ) ক্ষমতাবান
গ) বলবান ঘ) জোরাজুরি
২৫। ‘সুখী মানুষ’ নাটিকাটিতে সুখী হওয়ার উপায়-
i. লোভ পরিহার করা
ii. মিথ্যা পরিহার করা
iii. সবাইকে উপকার করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৬। সুখী মানুষ কী কাজ করে?
ক) নদীতে মাছ ধরে খ) বনে বনে কাঠ কাটে
গ) অন্যের জমি চাষ করে ঘ) গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়
২৭। ‘সুখ কোথায় পাব’ উক্তিটি কার?
ক) রহমতের খ) কবিরাজের
গ) হাসুর ঘ) মোড়লের
উত্তর: ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. খ, ২০. ঘ, ২১. ক, ২২. ঘ, ২৩. ক, ২৪. ঘ, ২৫. ক, ২৬. খ, ২৭. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর