দ্বিতীয় অধ্যায় : গতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোনো বস্তুর সরণের হারকে কী বলে?
ক. বেগ খ. সুষমবেগ
গ. অসমবেগ ঘ. ত্বরণ
উত্তর: ক. বেগ।
২। প্রসঙ্গ কাঠামোর সঙ্গে তুলনা করে অন্য বস্তুর নির্ণয় করা যায়-
i. গতি ii. অবস্থান
iii. স্থিতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩। জুল-এর একক কীসের একক দিয়ে ভাগ করলে ভরবেগের একক পাওয়া যায়?
ক. বলের খ. বেগের
গ. কাজের ঘ. ত্বরণের
উত্তর: খ. বেগের।
৪। বস্তুর ত্বরণ কোন সম্পর্ক দিয়ে প্রকাশ করা যায়?
ক. ভরবেগ/ভর খ. বল/ভর
গ. বল/গতিবেগ ঘ. দূরত্ব/ ভরবেগ
উত্তর: খ. বল/ভর।
৫। কোনো বস্তুকণা r ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসলে সরণ কত হবে?
ক. 2pr খ. 2pr2
গ. 2r ঘ. শূন্য
উত্তর: ঘ. শূন্য।
৬। সুমনা স্কুল গেট থেকে উত্তর দিকে দৌড়ে গেলে নিচের কোনটি ঘটে?
ক. দিক ও দূরত্বের পরিবর্তন ঘটে
খ. অবস্থান ও দূরত্বের পরিবর্তন হয়
গ. অবস্থান ও দিকের পরিবর্তন হয়
ঘ. অবস্থান ও দূরত্ব অপরিবর্তিত থাকে
উত্তর: খ. অবস্থান ও দূরত্বের পরিবর্তন হচ্ছে।
৭। 00C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?
ক. 332 ms-1 খ. 320 ms-1
গ. 1452 ms-1 ঘ. 5221ms-1
উত্তর: ক. 332 ms-1।
৮। কোনো বস্তুর আদি অবস্থান ও শেষে অবস্থানের সরলরৈখিক মান দিয়ে কোনটি প্রকাশ করা হয়?
ক. বেগ খ. সরণ
গ. ত্বরণ ঘ. দূরত্ব
উত্তর: খ. সরণ।
আরো পড়ুন : গতি অধ্যায়ের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, নবম শ্রেণির পদার্থবিজ্ঞান
৯। অতি অল্প সময়ে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে নিচের কোনটি পাওয়া যায়?
ক. সুষম দ্রুতি খ. অসম দ্রুতি
গ. গড় দ্রুতি ঘ. তাৎক্ষণিক দ্রুতি
উত্তর: ঘ. তাৎক্ষণিক দ্রুতি।
১০। 20 ms-1 বেগে চলমান কোনো বস্তুকে 5s-এ থামাতে কী পরিমাণ মন্দন প্রয়োগ করতে হবে?
ক. 20 ms-2 খ. 2 ms-2
গ. 4 ms-2 ঘ. 5ms-2
উত্তর: গ. 4 ms-2।
১১। 100m উঁচু টাওয়ার থেকে একটি লোহার টুকরাকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে?
ক. 1960 ms-1 খ. 980 ms-1
গ. 9.8 ms-1 ঘ. 44.27 ms-1
উত্তর: ঘ. 44.27 ms-1।
১২। স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান বস্তুর জন্য নিচের কোনটি সঠিক?
ক. st2 খ. s √v
গ. s√t ঘ. s√v
উত্তর: খ. s √v।
১৩। 20ms-1 বেগে চলন্ত একটি গাড়িতে 4 সেকেন্ড ধরে 1.5ms-2 ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষবেগ কত?
ক. 20ms-1 খ. 26ms-1
গ. 30ms-1 ঘ. 39ms-1
উত্তর: খ. 26ms-1।
১৪। স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 3ms-2 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 54kmh-1 হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল?
ক. ৫ সেকেন্ড
খ. ১০ সেকেন্ড
গ. ১৫ সেকেন্ড
ঘ. ২০ সেকেন্ড
উত্তর: খ. ১০ সেকেন্ড।
১৫। একটি বস্তুর বেগ 9s এ 9ms-1 থেকে 45 ms-1 এ উন্নীত হয়। বস্তুটির ত্বরণ কত?
ক. 36ms-1 খ. 36ms-2
গ. 4ms-1 ঘ. 4ms-2
উত্তর: ঘ. 4ms-2।
১৬। g-এর আদর্শমান কত?
ক. 9.80665 ms-2 খ. 9.78039 ms-2
গ. 9.78919 ms-2 ঘ. 9.83217 ms-2
উত্তর: ক. 9-80665 ms-2।
১৭। বিনা বাধায় মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু সেকেন্ডে ৩ মিটার অতিক্রম করলে ১০ সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?
ক. ৩০ মিটার খ. ১০ মিটার
গ. ৬০ মিটার ঘ. ৩০০ মিটার
উত্তর: ঘ. ৩০০ মিটার।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর