কবিতা : দুই তীরে
(১২ অক্টোবর প্রকাশের পর)
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নিচের শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করো।
নির্জন, চখাচখিরা, ডিঙি, তটে, আচ্ছাদন, বেণুবন
ক. এলাকাটি এত ............. যে, গা ছমছম করে।
খ. নদীর ধারে ............. দলবেঁধে উড়ে বেড়ায়।
গ. গ্রামের ছোট নদীগুলো দিয়ে মানুষ ............. করে পারাপার হয়।
ঘ. নদীর দুই ............. প্রতি বছর মেলা বসে।
ঙ. নদীর তীরে বটগাছটি বর্ষাকালে মানুষ ............. হিসেবে ব্যবহার করে।
চ. নদীর ধারে গজিয়ে ওঠা.... বাতাসে দুলতে থাকে।
আরো পড়ুন : দুই তীরে কবিতার ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
উত্তর: নিচে শূন্যস্থানে শব্দগুলো বসিয়ে বাক্য তৈরি করা হলো-
ক. এলাকাটি এত নির্জন যে, গা ছমছম করে।
খ. নদীর ধারে চখাচখিরা দলবেঁধে উড়ে বেড়ায়।
গ. গ্রামের ছোট নদীগুলো দিয়ে মানুষ ডিঙি করে পারাপার হয়।
ঘ. নদীর দুই তটে প্রতি বছর মেলা বসে।
ঙ. নদীর তীরে বটগাছটি বর্ষাকালে মানুষ আচ্ছাদন হিসেবে ব্যবহার করে।
চ. নদীর ধারে গজিয়ে ওঠা বেণুবন বাতাসে দুলতে থাকে।
প্রশ্ন: ঘাটে বধূর মেলা বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: সকাল-সন্ধ্যা বেলায় বধূরা পানি আনতে নদীর ঘাটে যায়। ওই সময় মনে হয় ঘাটে বধূদের মেলা বসেছে। ঘাটে বধূর মেলা বলতে গাঁয়ের বধূদের ঘাটে একত্রিত হয়ে পানি আনাকে বোঝানো হয়েছে।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর