প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
(গত ২০ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮২। খাদ্যসামগ্রী কেনা ১০,০০০ টাকা, প্রারম্ভিক খাদ্যসামগ্রী ২,০০০ টাকা, ব্যবহৃত খাদ্যসামগ্রী ৮,০০০ টাকা হলে অব্যবহৃত খাদ্যসামগ্রীর দাম কত?
ক) ২,০০০ টাকা খ) ৪,০০০ টাকা
গ) ৬,০০০ টাকা ঘ) ১৬,০০০ টাকা
৮৩। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন তহবিল কীভাবে নির্ণয় করা হয়?
ক) মোট আয় বাদ মোট খরচ
খ) প্রারম্ভিক সম্পত্তি বাদ প্রারম্ভিক দায়
গ) সমাপনী সম্পত্তি বাদ সমাপনী দায়
ঘ) মোট প্রাপ্তি বাদ মোট প্রাপ্তি
৮৪। কোন অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল বহির্ভূত?
ক) বৃত্তি তহবিল খ) টুর্নামেন্ট তহবিল
গ) সাধারণ সঞ্চিতি তহবিল ঘ) ত্রাণ তহবিল
৮৫। অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের পার্থক্যকে কী বলে?
ক) মূলধন খ) চলতি সম্পদ
গ) মূলধন তহবিল ঘ) নিট সম্পদ
৮৬। ‘চা-চক্র থেকে মুনাফা’ কোন ধরনের হিসাব?
ক) মূলধন জাতীয় আয়
খ) মুনাফা জাতীয় আয়
গ) মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মূলধন জাতীয় ব্যয়
৮৭। ২,৫০০ টাকা চাঁদা এখনো অনাদায়ী রয়েছে। এখানে চলতি বছরের অনাদায়ী চাঁদা কী?
ক) বকেয়া দায় খ) বকেয়া আয়
গ) অগ্রিম আয় ঘ) অগ্রিম খরচ
৮৮। চলতি সালের বকেয়া আয় কোথায় লিপিবদ্ধ হয়?
ক) মূলধন তহবিল নির্ণয়ে
খ) প্রাপ্তি ও প্রদান হিসাবে
গ) আর্থিক অবস্থা বিবরণীতে
ঘ) লাভ-ক্ষতি বণ্টন হিসাবে
৮৯। ‘কল্যাণ তহবিল’ কী হিসেবে লিপিবদ্ধ হয়?
ক) আয় খ) দায়
গ) সম্পত্তি ঘ) ব্যয়
৯০। ইজারা সম্পত্তির প্রারম্ভিক উদ্বৃত্ত ১০,০০০ টাকা এবং এর অবলোপন ৪,০০০ টাকা হলে আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ হবে?
ক) ৪,০০০ টাকা খ) ৬,০০০ টাকা
গ) ১০,০০০ টাকা ঘ) ১৪,০০০ টাকা
৯১। আসবাবপত্রের প্রারম্ভিক উদ্বৃত্ত ৩০,০০০ টাকা। নতুন আসবাবপত্র কেনা ৫,০০০ টাকা। ১০% হারে অবচয় ধার্য করা হলে, সমাপনী আসবাবপত্রের দাম কত?
ক) ২৭,০০০ টাকা খ) ৩১,২৫০ টাকা
গ) ৩১,৭৫০ টাকা ঘ) ৩৫,০০০ টাকা
৯২। কোনো ব্যক্তির ১৫% বিনিয়োগ ১০,০০০ টাকা হলে আর্থিক অবস্থার বিবরণীতে বিনিয়োগ ও সুদ বাবদ মোট কত টাকা হবে?
ক) ৯,২৫০ টাকা খ) ১০,০০০ টাকা
গ) ১০, ২৫০ টাকা ঘ) ১০,৭৫০ টাকা
৯৩। চলতি বছরের ভাড়া ৪,০০০ টাকা। বিগত ও আগামী বছরের ভাড়া যথাক্রমে ২,০০০ টাকা ও ১,০০০ টাকা হলে, আয়-ব্যয় বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ হবে?
ক) ১,০০০ টাকা খ) ২,০০০ টাকা
গ) ৩,০০০ টাকা ঘ) ৪,০০০ টাকা
উত্তর: ৮২. খ, ৮৩. খ, ৮৪. গ, ৮৫. গ, ৮৬. খ, ৮৭. খ, ৮৮. গ, ৮৯. খ, ৯০. খ, ৯১. গ, ৯২. ঘ, ৯৩. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর