প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
(গত ৩ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকের আলোকে ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আবির পুকুরের পানিতে চিংড়ি ও রুই মাছ দেখতে পেল।
১৭। ওপরের উদ্দীপকের শেষোক্ত প্রাণীটির বৈশিষ্ট্য হলো-
i. এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত
ii. এদের দেহত্বক আঁইশে আবৃত
iii. এদের পুচ্ছ পাখনা হোমোসার্কাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৮। Echinodermata পর্বের বৈশিষ্ট্য নিচের কোনটি?
i. অরীয় প্রতিসম
ii. পানি সংবহনতন্ত্র
iii. নালিকা পদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৯। ওপরের চিত্রে উল্লেখিত প্রাণীটি কোন পর্বের?
(ক) Cnidaria (খ) Nematoda
(গ) Echinodermata (ঘ) Chordata
২০। ওপরের চিত্রে উল্লেখিত প্রাণীটি-
i. পঞ্চঅরীয় প্রতিসম
ii. নালিকা পদযুক্ত
iii. সামুদ্রিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটির আলোকে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অমিত সমুদ্রসৈকত থেকে স্টারফিস ও একটি হাঙর সংগ্রহ করল। রনি তাকে বলল তার সংগৃহীত শেষোক্ত প্রাণীটি মাছ হলেও প্রথমটি কিন্তু খায় না।
২১। ওপরের উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রাণীটি কোন পর্বভুক্ত?
(ক) Cnidaria (খ) Arthropoda
(গ) Echinodermata (ঘ) Chordata
২২। ওপরের উদ্দীপকের প্রথম প্রাণীটি শেষোক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি হলো-
i. শ্বসন কৌশল
ii. অন্তঃকঙ্কাল
iii. আবাসস্থল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৩। কোন পর্বের সব প্রাণীই সামুদ্রিক?
(ক) Porifera
(খ) Echinodermata
(গ) Annelida
(ঘ) Arthropoda
২৪। Echinodermata পর্বের বৈশিষ্ট্য নিচের কোনটি?
(ক) এদের দেহ অপ্রতিসম
(খ) এদের দেহ কিউটিকল দিয়ে আবৃত
(গ) এদের দেহ খোলক দিয়ে আবৃত
(ঘ) এদের বহিঃকঙ্কাল কণ্টকময়
২৫। নিচের কোন পর্বের প্রাণীতে পেরিহিমালতন্ত্র থাকে?
(ক) Annelida
(খ) Arthropoda
(গ) Echinodermata
(ঘ) Chordata
২৬। নালিকা পদ পাওয়া যায় নিচের কোন পর্বের প্রাণীতে?
(ক) Porifera
(খ) Cnidaria
(গ) Echinodermata
(ঘ) Platyhelminthes
২৭। নিচের কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?
(ক) Mollusca (খ) Annelida
(গ) Echinodermata (ঘ) Cnidaria
২৮। তারামাছের বৈশিষ্ট্য হলো-
(ক) এদের রেচন অঙ্গ সবুজগ্রন্থি
(খ) এদের ট্রাকোফোর লার্ভা দেখা যায়
(গ) এদের রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত
(ঘ) এদের প্রকৃত খণ্ডায়ন বিদ্যমান
২৯। Echinodermata পর্বের প্রাণীর লার্ভা হলো-
i. বাইপিনারিয়া
ii. অরিকুলারিয়া
iii. অফিউকিটাস ও একাইনোকিটাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১৭. গ, ১৮. ঘ, ১৯. গ, ২০. ঘ, ২১. গ, ২২. ক, ২৩. খ, ২৪. ঘ, ২৫. গ, ২৬. গ, ২৭. গ, ২৮. গ, ২৯. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর