বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
ভর্তির যোগ্যতা: জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস বা উত্তীর্ণ হতে হবে।
ভর্তির তারিখ: ০২/১১/২০২৫ থেকে ৩১/০১/২০২৬ পর্যন্ত।
ভর্তির যোগ্যতা (জেএসসি ছাড়া): যেসব শিক্ষার্থীর জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের সনদপত্র নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন, এ ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম ১৪ বছর (৩১/১২/২০২৫ তারিখে)। এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ জন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩১/০১/২০২৬ পর্যন্ত।
অনলাইনে ভর্তি এবং আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬। অষ্টম শ্রেণি বা সমমানের সনদবিহীন ভর্তিইচ্ছুকদের ভর্তি পরীক্ষা: ২৭ ফেব্রুয়ারি ২০২৬।
ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস শুরু: ১৫ মে ২০২৬।
ভর্তির জন্য যেসব কাগজপত্র লাগবে: ১. দুই কপি ছবি। ২. জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস বা উত্তীর্ণের সনদ। ৩. জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি। অনলাইন আবেদন ফি: ১০০ টাকা, রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা, কোর্স ফি (প্রতি কোর্স ৫২৫ টাকা): ৩৬৭৫ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) ব্যবহারিক ফি: ১০০ টাকা, একাডেমিক ক্যালেন্ডার ফি: ৫ টাকা, ডিজিটাল আইডি কার্ড ফি: ২০০ টাকা, পরীক্ষা ফি (প্রতি কোর্স ৫০ টাকা): ৩৫০ টাকা, প্রথম বর্ষ নম্বরপত্র ফি: ৭০ টাকা, মোট আবেদন ফি: ৪৬৯৬ টাকা।
এছাড়া বিজ্ঞান শাখার জন্য দুটি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত ২০০ টাকা জমা দিতে হবে। জেনে রাখুন: অষ্টম শ্রেণি বা সমমান পাসের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম, বাবা ও মায়ের নাম এবং জন্ম তারিখ ইত্যাদি প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন অনুযায়ী একই রকম হতে হবে। জেএসসি বা জেডিসি পাসের ক্ষেত্রে জেএসসি বা জেডিসি সনদ অনুযায়ী হতে হবে। ২০২০ সাল কিংবা তার পরবর্তী সময়ে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের অষ্টম শ্রেণি পাস সনদে বোর্ড কর্তৃক ইস্যুকৃত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: https://www.bou.ac.bd/
কবীর