দ্বিতীয় অধ্যায় : অংশীদারি ব্যবসায়ের হিসাব
(গত ১১ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪। ক ও খ এর সমাপনী মূলধন যথাক্রমে ১,৮০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা এবং তাদের মুনাফা বণ্টনের অনুপাত ২ : ১ বছর শেষে নিট লাভ ৪৫,০০০ টাকা হলে তাদের প্রারম্ভিক মূলধন কত?
ক) ১,৮০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা
খ) ১,৫০,০০০ টাকা ও ৮৫,০০০ টাকা
গ) ৮৫,০০০ টাকা ও ১,৫০,০০০ টাকা
ঘ) ৬৫,০০০ টাকা ও ১,৩৫,০০০ টাকা
২৫। একজন অংশীদার নিট লাভের ওপর ১০% কমিশন পাবে। তবে এ কমিশন তার কমিশন ধার্য করার পর নিট লাভের ওপর ধরতে হবে। বছরের শেষে নিট লাভ দাঁড়ায় ১,১০,০০০ টাকা সেক্ষেত্রে কমিশনের পরিমাণ কত?
ক) ১১,০০০ টাকা খ) ১০,০০০ টাকা
গ) ৫,৫০০ টাকা ঘ) ২,৫০০ টাকা
২৬। রূপা, ঝর্ণা ও তমা ৫ : ৩ : ২ অনুপাতে মুনাফা বণ্টন করে নেয়। রূপা ও ঝর্ণা তমাকে নিশ্চয়তা দিল যে, সে মুনাফা বাবদ কারবার থেকে ৩০,০০০ টাকার কম পাবে না। ওই বছরে মুনাফা ১,২০,০০০ টাকা হলে ঝর্ণার মুনাফার অংশ কত?
ক) ২৬,২৫০ টাকা
খ) ৩৩,৭৫০ টাকা
গ) ৩৫,০০০ টাকা
ঘ) ৩৬,০০০ টাকা
২৭। একজন অংশীদার সে কারবার থেকে প্রতি মাসে ৫% হারে ৪,০০০ টাকা করে উত্তোলন করে। উত্তোলনের সুদের পরিমাণ কত?
ক) ১,১০০ টাকা খ) ১,২০০ টাকা
গ) ১,৩০০ টাকা ঘ) ২,৪০০ টাকা
২৮। চুক্তির অবর্তমানে অংশীদারের ঋণের সুদের হার কত?
ক) ৫% খ) ৬%
গ) ৮% ঘ) ১০%
৩০। ১৯৩২ সালের অংশীদারি আইনের কত ধারার মাধ্যমে অংশীদারি ব্যবসায় অংশীদার এবং অংশীদারির সম্পর্ককে সংজ্ঞায়িত করা হয়েছে?
ক) ১ নম্বর ধারা খ) ২ নম্বর ধারা
গ) ৩ নম্বর ধারা ঘ) ৪ নম্বর ধারা
৩১। কত সালে ব্রিটিশ অংশীদারি আইন দিয়ে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৩২ সালে খ) ১৯৩০ সালে
গ) ১৮৯০ সালে ঘ) ১৮৭৯ সালে
৩২। চুক্তিপত্রে অংশীদারদের মূলধনের সুদ ধার্য করা সম্পর্কে বলা না থাকলে-
ক) ৫% হারে সুদ ধার্য করা হয়
খ) ৬% হারে সুদ ধার্য করা হয়
গ) সুদ ধার্য করা হয় না
ঘ) সুদ ধার্য করা বাধ্যতামূলক
৩৩। একজন সুস্থ লোককে অংশীদার হতে হলে তার বয়স কত হতে হবে?
ক) ১৫ বছর খ) ১৬ বছর
গ) ১৮ বছর ঘ) ২০ বছর
৩৪। অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো-
ক) ৭ জন খ) ১০ জন
গ) ২০ জন ঘ) ৩০ জন
৩৫। ক, খ ও গ একটি কারবারের তিনজন অংশীদার। ক ও খ এর বেতন যথাক্রমে ২০,০০০ ও ১২,০০০ টাকা। বেতন চার্জ করার আগে নিট লাভের পরিমাণ ১,৪০,০০০ টাকা এবং তারা ৩ : ২ : ১ অনুপাতে লাভ- লোকসান বণ্টন করে নেয়। তাহলে ক এর মুনাফার পরিমাণ কত?
ক) ৭০,০০০ টাকা খ) ৫৪,০০০ টাকা
গ) ৩৬,০০০ টাকা ঘ) ২০,০০০ টাকা
উত্তর: ২৪. খ, ২৫. খ, ২৬. খ, ২৭. গ, ২৮. খ, ৩০. ঘ, ৩১. গ, ৩২. গ, ৩৩. গ, ৩৪. গ, ৩৫. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর