প্রথম অধ্যায়: পৌরনীতি ও নাগরিকতা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। নাগরিকতা বিষয়ক বিজ্ঞানকে কী বলা হয়?
ক) সমাজবিজ্ঞান
খ) রাষ্ট্রবিজ্ঞান
গ) পৌরনীতি
ঘ) ইতিহাস
২। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
ক) সামাজিক প্রতিষ্ঠান
খ) রাজনৈতিক প্রতিষ্ঠান
গ) অর্থনৈতিক প্রতিষ্ঠান
ঘ) সাংস্কৃতিক প্রতিষ্ঠান
৩। ‘সিভিটাস’ শব্দের অর্থ কী?
ক) নগর খ) নাগরিক
গ) নগর রাষ্ট্র ঘ) পৌরনীতি
৪। সংকীর্ণ অর্থে পৌরনীতি-
i. অধিকার সম্পর্কিত বিজ্ঞান
ii. কর্তব্য সম্পর্কিত বিজ্ঞান
iii. চাহিদা সম্পর্কিত বিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?
ক) নাগরিক খ) নাগরিকমণ্ডলী
গ) সমাজ ঘ) নাগরিকতা
৬। বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয়?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
৭। জীবনের প্রথম পাঠশালা কোনটি?
ক) সমাজ খ) পরিবার
গ) গ্রাম ঘ) বিদ্যালয়
৮। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কত ভাগে ভাগ করা হয়?
ক) ২ ভাগে খ) ৪ ভাগে
গ) ৩ ভাগে ঘ) ৬ ভাগে
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রনি যৌথ পরিবারে বাস করে। সে পৌরনীতি বই পড়ে জানতে পারল, সমাজে বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়। সব পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো এক রকম নয়।
৯। পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কত ভাগে ভাগ করা হয়?
ক) ২ ভাগে খ) ৪ ভাগে
গ) ৩ ভাগে ঘ) ৫ ভাগে
১০। ওপরের উদ্দীপকের রনির যৌথ পরিবারের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-
i. এটি বড় পরিবার
ii. এটি শুধু মা-বাবা, ভাইবোন নিয়ে গঠিত
iii. এটি কয়েকটি একক পরিবারের সমষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। সমাজের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
ক) ১টি খ) ২টি
গ) ৪টি ঘ) ৬টি
১২। গারো সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়?
ক) মাতৃতান্ত্রিক পরিবার
খ) পিতৃতান্ত্রিক পরিবার
গ) একক পরিবার
ঘ) বয়োজ্যেষ্ঠপ্রধান পরিবার
১৩। রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কোনটি?
ক) জনসমষ্টি খ) সরকার
গ) সার্বভৌমত্ব ঘ) ভূখণ্ড
১৪। পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় নিচের কোনটি?
ক) নাগরিকের কর্তব্য
খ) নাগরিকের দায়িত্ব
গ) নাগরিকের অধিকার
ঘ) নাগরিকের অধিকার ও কর্তব্য
১৫। পরিবারের কার্যাবলির মধ্যে রয়েছে-
i. অর্থনৈতিক কাজ
ii. বিনোদনমূলক কাজ
iii. জৈবিক কাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। আমাদের দেশে অধিকাংশ পরিবার কোন ধরনের?
ক) যৌথ পরিবার
খ) পিতৃতান্ত্রিক পরিবার
গ) মাতৃতান্ত্রিক পরিবার
ঘ) বয়োজ্যেষ্ঠপ্রধান পরিবার
১৭। আমাদের দেশে কোন ধরনের পরিবার সাধারণত দেখা যায় না?
ক) একক পরিবার
খ) যৌথ পরিবার
গ) পিতৃতান্ত্রিক পরিবার
ঘ) বহুপতি পরিবার
উত্তর: ১. গ, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. খ, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর