চতুর্থ অধ্যায় : আর্থিক বিশ্লেষণ
(গত ২৫ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৮০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. তানভীর তুলা থেকে সুতা উৎপাদন করতে চান। সেজন্য তাকে প্রতি কেজি সুতার উৎপাদনের জন্য তুলা ও মজুরি বাবদ ব্যয় করতে হবে ৪০০ টাকা, যা তিনি ৫০০ টাকায় বিক্রি করতে পারবেন। অন্যদিকে তাকে একটি মেশিন কেনার জন্য ব্যয় করতে হবে ৫,০০,০০০ টাকা।
৮০। সর্বনিম্ন কত একক তুলা বিক্রি করলে মি. তানভীরের আয় ও ব্যয় সমান হবে?
ক) ১০০০ একক খ) ১২৫০ একক
গ) ৫০০০ একক ঘ) ৬২৫০ একক
নিচের উদ্দীপকটি পড়ে ৮১ ও ৮২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রফিক একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছেন। তার প্রাথমিক উদ্দেশ্য হলো যাতে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়। সে উদ্দেশ্যে পণ্যটির বিক্রিমূল্য এককপ্রতি ১০০ টাকা নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় ২,০০,০০০ টাকা। প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় ৬০ টাকা।
৮১। রফিকের প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিন্দু কত একক?
ক) ১২৫০ একক খ) ২০০০ একক
গ) ৩৩৩৩ একক ঘ) ৫০০০ একক
৮২। পণ্যের বিক্রিমূল্য ১০% বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দুর এককের ওপর কী প্রভাব পড়বে?
ক) মোট একক বৃদ্ধি পাবে খ) মোট একক হ্রাস পাবে
গ) পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাবে ঘ) স্থায়ী ব্যয়ের পরিবর্তন হবে
৮৩। কত টাকার পণ্য বিক্রি করলে পদ্মা লিমিটেডের আয় ও ব্যয় পরস্পর সমান হবে?
ক) ২৫,০০০ টাকার খ) ৫০,০০০ টাকার
গ) ৭৫,০০০ টাকার ঘ) ১,০০,০০০ টাকার
নিচের উদ্দীপকটি পড়ে ৮৪-৮৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নিশা লি. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি ২০২১ সালের শুরুতে একটি পণ্য উৎপাদন করতে চাইলে কাঁচামাল ২ টাকা, মজুরি ২ টাকা এবং অন্যান্য পরোক্ষ খরচ ১ টাকা প্রয়োজন হয়। এ ছাড়া কোম্পানির কারখানা ভাড়া বাবদ মোট ১,০০,০০০ টাকা ব্যয় হয়। উৎপাদিত পণ্য ১০ টাকায় বিক্রি হয়। বছর শেষে কাঁচামালের দাম বৃদ্ধি পেয়ে ৩ টাকা হয় এবং স্থায়ী ব্যয় ১০,০০০ টাকা বৃদ্ধি পায়। কিন্তু কোম্পানিটি বিভিন্ন বিক্রি প্রমোশনের মাধ্যমে ১০% বিক্রি বৃদ্ধি করতে সক্ষম হয়।
৮৪। নিশা লি. কোম্পানির ২০২১ সালের শুরুতে সমচ্ছেদ বিন্দু (একক) কত?
ক) ১০,০০০ একক খ) ১২,৫০০ একক
গ) ২০,০০০ একক ঘ) ২৫,০০০ একক
৮৫। কোন উৎপাদনটি বছর শেষে নিশা লি.-এর নিরাপত্তা প্রান্তের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে?
ক) পরিবর্তনশীল ব্যয় খ) মোট বিক্রি
গ) স্থায়ী ব্যয় ঘ) এককপ্রতি ব্যয়
নিচের উদ্দীপকটি পড়ে ৮৬-৮৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
প্রাণ কোম্পানি আমের জুস তৈরিকারী প্রতিষ্ঠান। যন্ত্রপাতি বাবদ খরচ হয় ৫০,০০০ টাকা। ২৫০ মিলিলিটার জুসের বোতলের বিক্রিমূল্য ২০ টাকা। প্রতি বোতল জুস তৈরি করতে ৫ টাকার আম কিনতে হয় এবং মজুরি বাবদ খরচ হয় ৫ টাকা। বাজারে প্রতিযোগী কোম্পানির ২৫০ মিলিলিটার জুসের বিক্রিমূল্য ২২ টাকা। কোম্পানি যদি সরাসরি আম চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করে তাহলে প্রতি বোতল আম বাবদ খরচ ১ টাকা কমে যাবে।
৮৬। প্রাণ কোম্পানির সমচ্ছেদ বিন্দু কত একক?
ক) ৫০০ একক খ) ২,৫০০ একক
গ) ৫,০০০ একক ঘ) ১০,০০০ একক
৮৭। প্রাণ কোম্পানির আরও দ্রুত না লাভ, না ক্ষতি অবস্থায় পৌঁছানোর উপায় হতে পারে-
i. স্থায়ী ব্যয় হ্রাস
ii. প্রতি একক বিক্রিমূল্য বৃদ্ধি
iii. পরিবর্তনশীল ব্যয় হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৮০. গ, ৮১. ঘ, ৮২. খ, ৮৩. গ, ৮৪. গ, ৮৫. খ, ৮৬. গ, ৮৭. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর