মডেল টেস্ট : পদার্থবিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজন হবে-
(ক) অসীম (খ) শূন্য
(গ) স্বাভাবিকের সমান (ঘ) বৃদ্ধিপ্রাপ্ত
২। ভূ-পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কত?
(ক) 7.33 ms–2 (খ) 8.1 ms–2
(গ) 9.8 ms–1 (ঘ) 3.8 ms–2
৩। 1 kg ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বের ব্যবধানে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল হবে-
(ক) 6.673 1022 N (খ6.673 10–15 N
(গ) 6.673 10–30 N (ঘ) 6.673 10–11 N
আরো পড়ুন : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি: পদার্থবিজ্ঞানের ৫টি মডেল প্রশ্ন, ২১তম পর্ব
৪। একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে যে বল দিয়ে পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো-
(ক) মহাকর্ষীয় ধ্রুবক (খ) অভিকর্ষজ ধ্রুবক
(গ) প্ল্যাঙ্কের ধ্রুবক (ঘ) একক বল
৫। ‘গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার’-তত্ত্বটি কে আবিষ্কার করেছেন?
(ক) পিথাগোরাস (খ) টলেমি
(গ) কেপলার (ঘ) কোপার্নিকাস
৬। মঙ্গল গ্রহের ব্যাস 600 km, এর পৃষ্ঠে g-এর মান 3.8 ms–2 হলে মঙ্গল গ্রহ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত?
(ক) 9.7 kms–1 (খ) 4.77 kms–1
(গ) 3.77 kms–1 (ঘ) 11.2 kms–1
উত্তর: ১. ঘ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. খ।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর