তৃতীয় অধ্যায় : নগদ প্রবাহ বিবরণী
(গত ৪ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭। কোথায় তারল্যের অবস্থার মূল্যায়ন করা হয়?
ক) নগদ প্রবাহ বিবরণীতে
খ) আয় বিবরণীতে
গ) নগদ প্রাপ্তি ও প্রদান হিসাবে
ঘ) ব্যাংক সমন্বয় বিবরণীতে
১৮। কোনটি ব্যবসায়ের দক্ষতা প্রকাশের গুরুত্বপূর্ণ মাপকাঠি?
ক) নগদ প্রবাহ
খ) পরিচালন মুনাফা
গ) পরিচালন খরচ
ঘ) সুনাম
১৯। কারবারের প্রধান রাজস্ব আয় সংক্রান্ত কার্যাবলিকে কী বলে?
ক) পরিচালন সংক্রান্ত কার্যাবলি
খ) বিনিয়োগসংক্রান্ত কার্যাবলি
গ) অর্থসংস্থান সংক্রান্ত কার্যাবলি
ঘ) আয়-ব্যয় কার্যাবলি
২০। পরিচালন মুনাফার সঙ্গে পরিচালন নগদ প্রবাহের তুলনা করে কী পরিমাপ করা সম্ভব?
ক) ব্যবসায়ের মুনাফা
খ) ব্যবসায়ের সুনাম
গ) নগদ প্রবাহ
ঘ) ব্যবসায়ের পরিচালন দক্ষতা
২১। নগদ প্রবাহ বিবরণী পরিষ্কার প্রতিচ্ছবি প্রদর্শন করে-
i. নগদ অর্থের উৎস সম্পর্কে
ii. নগদ অর্থের ব্যবহারের খাত সম্পর্কে
iii. নগদ অর্থের মূল্যায়ন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২। নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে-
i. হিসাবকালের শেষে নগদ প্রবাহ পরিমাপের যথার্থ মূল্যায়ন সম্ভব
ii. তারল্যের অবস্থার মূল্যায়ন সম্ভব
iii. দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ইউরো কোম্পানি লি. FASB ও IAS অনুযায়ী তাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকে এবং তারা প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ও বহির্গমনের হিসাব রাখে। ফলে তারা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিট নগদ প্রবাহের সামর্থ্য, দায় পরিশোধের ক্ষমতা, লভ্যাংশ প্রদানের সামর্থ্য ইত্যাদি যাচাই করতে পারে, যা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে।
২৩। ইউরো কোম্পানি লিমিটেড কীসের মাধ্যমে তার ভবিষ্যৎ নগদ প্রবাহের সামর্থ্য যাচাই করে থাকে?
ক) নগদ প্রবাহ বিবরণী খ) আর্থিক অবস্থার বিবরণী
গ) বিশদ আয় বিবরণী ঘ) রক্ষিত আয় বিবরণী
২৪। ইউরো কোম্পানি FASB অনুযায়ী হিসাব রাখার ফলে-
i. সহজে নিট লাভ সম্পর্কে জানতে পারে
ii. ভবিষ্যৎ নিট নগদ প্রবাহের সামর্থ্য যাচাই করতে পারে
iii. দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১৭. ক, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ, ২১. ক, ২২. ঘ, ২৩. ক, ২৪. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর