বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস-প্রফেশনাল) প্রোগ্রামে ১২তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
কোর্সের মেয়াদ: ১৬ মাস মেয়াদি এমডিএস (প্রফেশনাল) প্রোগ্রাম।
আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। বিএ বা বিএস (পাস) বা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে উন্নয়নসংশ্লিষ্ট বা অন্যান্য প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তা-সদস্য, যাদের উপরিউক্ত কোনো ডিগ্রি রয়েছে, তারাও আবেদন করতে পারবেন। বিএ বা বিএস (পাস) ডিগ্রিধারী প্রার্থীদের সশস্ত্র বাহিনীতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম জিপিএ-২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।
আবেদন ফি: ১ হাজার টাকা।
ভর্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন ও ভাইভা পরীক্ষা: ভর্তির জন্য আবেদনকারীদের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (লিখিত পরীক্ষায় ৮৫ নম্বর ও ভাইভায় ১৫ নম্বর)। এ পরীক্ষায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণ দক্ষতা, সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়াদি সম্পর্কে মূল্যায়ন করা হবে।
আরো পড়ুন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি তথ্য
ভাইভার সময় যেসব কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে: ভাইভার সময় সব মূল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট ও অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।
প্রোগ্রামের খরচ: ১ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি ও সেমিস্টার ফি বাবদ ৩৯ হাজার ৬০০ টাকা ভর্তির সময় দিতে হবে। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারে কোর্স ও অন্যান্য ফি বাবদ ২৭ হাজার ৪০০ টাকা করে এবং চতুর্থ সেমিস্টারে কোর্স ও থিসিস বা প্রজেক্ট পেপারস ফি বাবদ ৩৫ হাজার ৬০০ টাকা দিতে হবে।
জেনে রাখুন: ১৬টি কোর্স ও থিসিস বা প্রজেক্ট পেপারসহ মোট ৫২ ক্রেডিট ঘণ্টার বিশেষায়িত পাঠ্যক্রম।
ক্লাস ও পরীক্ষা: সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে (৪০ শতাংশ ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে)।
শিক্ষার মাধ্যম: ইংরেজি।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৫ (বর্ধিত)।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত।
ভাইবার তারিখ ও সময়: ১৯ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে।
ভর্তি কার্যক্রম শুরু: ১ থেকে ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
ক্লাস শুরু: ২৩ জানুয়ারি ২০২৬ থেকে।
ওয়েবসাইট: https://admission.bup.edu.bd/
কবীর