মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে ঘোষিত হয়?
উত্তর: ১৯৯৯ সালের ৭ নভেম্বর।
প্রশ্ন: কোন সাল থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে?
উত্তর: ২০০০ সাল থেকে।
প্রশ্ন: ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম’ পরিষদ কত তারিখে গঠিত হয়?
উত্তর: ১৯৫২ সালের ৩০ জানুয়ারি।
প্রশ্ন: বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা?
উত্তর: সিয়েরা লিয়ন।
প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?
উত্তর: আবদুল গাফফার চৌধুরী।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক ১০টি মডেল প্রশ্ন, ১৩৬তম পর্ব
প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?
উত্তর: আলতাফ মাহমুদ।
প্রশ্ন: জাতিসংঘের কততম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন?
উত্তর: ২৯তম অধিবেশনে।
প্রশ্ন: বাঙালির মুক্তি সনদ কোন আন্দোলনকে নির্দেশ করে?
উত্তর: ছয় দফা দাবি আন্দোলনকে নির্দেশ করে।
প্রশ্ন: ছয় দফা দাবি আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল?
উত্তর: ১৯৬৬ সালে।
প্রশ্ন: ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী ছিল?
উত্তর: জয় বাংলা।
প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা কোন সালে প্রত্যাহার করা হয়?
উত্তর: ১৯৬৯ সালে।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর