সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন: পৃথিবীর দুই ধরনের গতি কী কী?
উত্তর: পৃথিবীর দুই ধরনের গতি হলো-
১. আহ্নিক গতি ও ২. বার্ষিক গতি।
প্রশ্ন: চাঁদের বিভিন্ন দশার কারণ কী?
উত্তর: পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে চাঁদের বিভিন্ন দশা হয়।
প্রশ্ন: গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী?
উত্তর: গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো-
মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে তাই গ্রহ। গ্রহ উপগ্রহের চেয়ে বড় হয়। অন্য দিকে মহাকাশের যে বস্তু গ্রহের চার দিকে ঘোরে তাই উপগ্রহ। উপগ্রহ গ্রহের চেয়ে ছোট হয়।
প্রশ্ন: পৃথিবীর উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কী ঘটে?
উত্তর: পৃথিবীর উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সে অঞ্চলে সূর্য খাড়াভাবে কিরণ দেওয়ায় সেখানকার দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে গ্রীষ্মকাল সংঘটিত হয়।
প্রশ্ন: নক্ষত্র কাকে বলে?
উত্তর: যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে। যেমন- সূর্য, ধ্রুবতারা ইত্যাদি।
প্রশ্ন: গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী?
উত্তর: গ্রহ ও নক্ষত্রের পার্থক্য নিচে দেওয়া হলো-
গ্রহ: যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই তাদের গ্রহ বলে। যেমন- বুধ, শুক্র, পৃথিবী ইত্যাদি।
নক্ষত্র: যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে। যেমন- সূর্য, ধ্রুবতারা ইত্যাদি।
প্রশ্ন: গ্যালাক্সি কাকে বলে?
উত্তর: মহাকাশে সূর্যের মতো অনেকগুলো নক্ষত্রের যে বিশাল সমাবেশ দেখা যায়, তাদের গ্যালাক্সি বলে। আমাদের সৌরজগৎ ছায়াপথ নামক গ্যালাক্সির সদস্য।
প্রশ্ন: দিন ও রাত কেন হয়?
উত্তর: পৃথিবীতে বিভিন্ন জায়গায় দিন ও রাত হয় আহ্নিক গতির ফলে। তাই পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটায় দিন হয় এবং যে দিকে ছায়া পড়ে, সেই দিকটায় রাত হয়।
প্রশ্ন: সূর্যের চার দিকে পৃথিবীর আবর্তনকে কী বলে?
উত্তর: সূর্যের চার দিকে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।
প্রশ্ন: নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর: নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে।
প্রশ্ন: সৌরজগৎ কী?
উত্তর: চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ ও উপগ্রহসহ নানা ধরনের বস্তু নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত।
প্রশ্ন: চাঁদ ও সূর্য সমান দেখায় কেন?
উত্তর: চাঁদ সূর্যের তুলনায় অনেক গুণ ছোট। কিন্তু চাঁদকে দেখতে সূর্যের সমান মনে হয়, কারণ চাঁদের তুলনায় সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত।
প্রশ্ন: আলোর বেগ কত?
উত্তর: আলোর বেগ প্রতি সেকেন্ডে ৩ লাখ কি.মি.।
প্রশ্ন: কোন যন্ত্রের সাহায্যে আকাশের নক্ষত্রগুলো স্পষ্ট দেখা যায়?
উত্তর: দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আকাশের নক্ষত্রগুলো স্পষ্ট দেখা যায়।
প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?
উত্তর: মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর