মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: বাংলাদেশের সীমান্তের মোট দৈর্ঘ্য কত?
উত্তর: ৫ হাজার ১৩৮ কিমি।
প্রশ্ন: বাংলাদেশের কোন কোন বিভাগের সঙ্গে ভারতের কোনো সংযোগ নেই?
উত্তর: ঢাকা ও বরিশাল বিভাগ।
প্রশ্ন: কোন দুটি বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী?
উত্তর: সিলেট ও ময়মনসিংহ বিভাগ।
প্রশ্ন: বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
উত্তর: দুটি (ভারত ও মায়ানমার)।
প্রশ্ন: বাংলাদেশ-ভারতের অমীমাংসিত সীমান্ত কত কিলোমিটার?
উত্তর: ৬ দশমিক ৫ কিলোমিটার।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক ৯টি মডেল প্রশ্ন, ১৪৪তম পর্ব
প্রশ্ন: ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর: ৪ হাজার ১৫৬ কিলোমিটার।
প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী কোন কোন জেলার সঙ্গে ভারতের কোনো সংযোগ নেই?
উত্তর: বান্দরবান ও কক্সবাজার জেলা।
প্রশ্ন: বাংলাদেশের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?
উত্তর: পাঁচটি। যথা- ১. পশ্চিমবঙ্গ, ২. আসাম,
৩. মেঘালয়, ৪. ত্রিপুরা ও ৫. মিজোরাম।
প্রশ্ন: দুটি দেশের সীমানা বাংলাদেশের কোন জেলায় মিশেছে?
উত্তর: রাঙামাটি জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব কত?
উত্তর: ১৬ দশমিক ৫ কিলোমিটার।
প্রশ্ন: তিন বিঘা করিডোরের বিনিময়ে বাংলাদেশ ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে?
উত্তর: বেরুবাড়ী।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর