তৃতীয় অধ্যায় : নগদ প্রবাহ বিবরণী
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৪। বিবিধ পাওনাদার ও বিবিধ দেনাদার বৃদ্ধিতে নগদ প্রবাহের ক্ষেত্রে নিচের কোনটি হয়?
ক) আগমন ও নির্গমন খ) নির্গমন ও আগমন
গ) আগমন ও আগমন ঘ) নির্গমন ও নির্গমন
৭৫। তারল্যের সর্বোচ্চ অবস্থা কোনটি?
ক) দেনাদার খ) নগদ অর্থ
গ) প্রাপ্য বিল ঘ) বিনিময় বিল
৭৬। স্বল্পমেয়াদে রক্ষিত হয় নিচের কোনটি?
ক) নগদ খ) ব্যাংকে জমা
গ) নগদ সমতুল্য ঘ) ব্যাংকে জমাতিরিক্ত
৭৭। কেনার তারিখ থেকে তিন মাস বা তারও কম সময়ের মধ্যে নগদে রূপান্তরযোগ্য সম্পদকে কী বলা হয়?
ক) নগদ খ) নগদ সমতুল্য
গ) অনগদ কার্য ঘ) পরিচালন কার্য
৭৮। কত সময়ের মধ্যে একটি বিনিয়োগ নগদে রূপান্তর করা সম্ভব হলে তাকে নগদ সমতুল্য বলা হয়?
ক) দুই মাস খ) দুই মাস বা তার কম সময়
গ) তিন মাস ঘ) তিন মাস বা তার কম সময়
৭৯। ব্যাংক জমাতিরিক্ত কোন ধরনের দফা?
ক) নগদ খ) অনগদ
গ) দীর্ঘমেয়াদি দায় ঘ) নগদ সমতুল্য
৮০। অনগদ ব্যয় কী?
ক) যে ব্যয়ের জন্য নগদ অর্থের বহির্গমন ঘটে
খ) যে ব্যয়ের জন্য নগদ অর্থের আগমন ঘটে
গ) যে ব্যয়ের জন্য নগদ অর্থের আগমন ঘটে না
ঘ) যে ব্যয়ের জন্য নগদ অর্থের বহির্গমন ঘটে না
৮১। অনগদ কার্যক্রম নগদ প্রবাহ বিবরণীর কোথায় দেখানো উচিত?
ক) পরিচালন কার্যক্রমে
খ) অর্থায়ন কার্যক্রমে
গ) বিনিয়োগ কার্যক্রমে
ঘ) নগদ প্রবাহ বিবরণীর নিচে তালিকা আকারে
৮২। শেয়ারের মাধ্যমে সম্পত্তি কেনা নিচের কোন ধরনের কার্যাবলির মধ্যে পড়ে?
ক) পরিচালন কার্যাবলির খ) বিনিয়োগ কার্যাবলির
গ) অর্থায়ন কার্যাবলির ঘ) অনগদি কার্যাবলির
৮৩। নিট কার্যকরী মূলধনের হ্রাস-বৃদ্ধি কোথায় দেখানো হয়?
ক) নগদ প্রবাহতে
খ) নগদ প্রবাহ বিবরণীতে
গ) বিশদ আয় বিবরণীতে
ঘ) তহবিল প্রবাহ বিবরণীতে
৮৪। অবচয় কোন ধরনের খরচ?
ক) নগদ খরচ খ) অনগদ খরচ
গ) বকেয়া খরচ ঘ) দৃশ্যমান খরচ
৮৫। কোনটি অনগদ দফা?
ক) মুনাফা খ) সঞ্চয়পত্র কেনা
গ) ঋণপত্র কেনা ঘ) ঋণপত্রের অবলোপন
৮৬। নগদ সমতুল্য নিচের কোনটি?
i. স্বল্পমেয়াদি বিনিয়োগ
ii. অতি তরল বিনিয়োগ
iii. এদের মূল্য পরিবর্তনশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৭৪. ক, ৭৫. খ, ৭৬. গ, ৭৭. খ, ৭৮. ঘ, ৭৯. ঘ, ৮০. ঘ, ৮১. ঘ, ৮২. ঘ, ৮৩. খ, ৮৪. খ, ৮৫. খ, ৮৬. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর