প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
(গত ৭ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯. কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়?
ক. ৯০ ডিগ্রি খ. ১৮০ ডিগ্রি
গ. ২৭০ ডিগ্রি ঘ. ৩৬০ ডিগ্রি
১০. ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষ-
i. কানে কম শুনতে পারে
ii. বাস্তবতা বিবর্জিত হয়ে উঠতে পারে
iii. মনুষ্যত্ব হারিয়ে ফেলতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের তথ্য সংরক্ষণ করে-
ক. মোবাইলে খ. রেজিস্টারে
গ. ইন্টারনেটের স্বাস্থ্য ডেটাবেজে ঘ. ই-বুকে
১২. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক-
i. বিশেষজ্ঞ চিকিৎসক
ii. রোগ নির্ণয় কেন্দ্র
iii. বিশেষায়িত নেটওয়ার্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. বর্তমান সময়ে আধুনিক সব যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থাই মূলত কীসের ওপর নির্ভরশীল?
ক. স্যাটেলাইট
খ. রেডিও
গ. টেলিভিশন
ঘ. দৈনিক পত্রিকা
১৪. বিশ্ব গ্রামের সুবিধা পেতে হলে যেসব বিষয় থাকা আবশ্যক তা হলো-
i. কম্পিউটার যন্ত্রাংশ
ii. দ্রুতগতির ইন্টারনেট
iii. আইসিটি ব্যবহারের সক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. স্মার্ট হোম কী?
ক. বহুতল ভবন
খ. আধুনিক সুবিধাসমৃদ্ধ অফিস
গ. হোম অটোমেশন সিস্টেম
ঘ. স্থানান্তর করা যায় এমন বাড়ি
১৬. আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি নতুন শিক্ষাব্যবস্থা হচ্ছে-
i. ওয়েবভিত্তিক
ii. ইন্টারনেটভিত্তিক
iii. মাল্টিমিডিয়াভিত্তিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. দূরশিক্ষণ শিক্ষাব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা-
i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে
ii. বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে
iii. শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেখতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর