দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
(গত ২২ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬. বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৭. কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার থেকে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়?
ক. প্যারালাল ডেটা ট্রান্সমিশন
খ. এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন
গ. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন
ঘ. আইসোক্রোনাস ট্রান্সমিশন
১৮. উৎস ও প্রেরকের একত্রিত অংশকে কী বলা হয়?
ক. গন্তব্য সিস্টেম খ. উৎস সিস্টেম
গ. প্রেরক সিস্টেম ঘ. উৎস গ্রহণ
১৯. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা?
ক. প্রেরক যেকোনো সময় ডেটা পাঠাতে পারে
খ. এর দক্ষতা সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে বেশি
গ. প্রতিটি ব্লকে ৮০ থেকে ১৩২ ক্যারেক্টার থাকে
ঘ. ডেটা ক্যাবলের মধ্যে দিয়ে চলতে পারে
২০. বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-
i. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি
ii. ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট
iii. ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একমুখী প্রবাহের নাম কী?
ক. ব্রডকাস্ট খ. সিমপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স ঘ. হাফ ডুপ্লেক্স
২২. সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লকে কতটি অক্ষর থাকে?
ক. ৮০টি অক্ষর খ. ৮০-১৩২টি অক্ষর
গ. ১২০-১৫০টি অক্ষর ঘ. ২৫৬টি অক্ষর
২৩. হাফ ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?
ক. ওয়াকিটকি খ. টেলিফোন
গ. মোবাইল ঘ. রেডিও
২৪. ডেটা প্রবাহের দিকের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড কয় ভাগে বিভক্ত?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
২৫. কোন ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে?
ক. ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড
খ. ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড
গ. মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড
ঘ. ফুল ডুপ্লেক্স মোড
২৬. ফুল ডুপ্লেক্স মোডে চলে-
i. মোবাইল ফোন
ii. ল্যান্ড ফোন
iii. রেডিও ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১৬. খ, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, ২১. খ, ২২. খ, ২৩. ক, ২৪. খ, ২৫. খ, ২৬. ক।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর