দ্বিতীয় অধ্যায় : ব্যবসায় পরিবেশ
(গত ২৬ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪। একটা দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে গণ্য হলো-
i. প্রাকৃতিক সম্পদ
ii. দক্ষ জনশক্তি
iii. মূলধন ও বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদান হলো-
i. জনসংখ্যা
ii. শিক্ষা ও সংস্কৃতি
iii. দেশীয় ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬। ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশসংশ্লিষ্ট উপাদানের মধ্যে পড়ে-
i. জনশক্তির মান
ii. আর্থিক সামর্থ্য
iii. কারিগরি ও প্রযুক্তিগত মান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭। অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূ-প্রকৃতির প্রভাব সম্পর্কে বলা যায়-
i. নদীবিধৌত পলল ভূমি কৃষির জন্য অনুকূল
ii. পার্বত্য ভূমি অবকাঠামোগত উন্নয়নের সহায়ক নয়
iii. সমতল ভূমি ব্যবসা-বাণিজ্যের সহায়ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮। শিল্প-বাণিজ্যের অগ্রগতিতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন, কিন্তু সেজন্য প্রয়োজন-
i. দক্ষ পুলিশ ও সেনাবাহিনী
ii. শিক্ষিত, সচেতন ও দেশপ্রেমিক জনগণ
iii. রাজনৈতিক নেতাদের দেশের প্রতি দৃঢ়সংকল্পবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯। বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার পেছনে রাজনৈতিক পরিবেশ মুখ্যত দায়ী, এর কারণ-
i. দল ও নেতৃত্বের দৃষ্টিভঙ্গি অনগ্রসর
ii. সরকার পরিবর্তনের স্থিতিশীল পদ্ধতি গড়ে ওঠেনি
iii. অধিকাংশ জনগণের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি প্রতিকূল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সাভারের হেমায়েতপুর এলাকায় ট্যানারি থেকে দূষিত বর্জ্য নির্গমনের ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এ জন্য এলাকার মানুষ আন্দোলনে নেমেছে। সরকারের কাছে নানা দাবি জানাচ্ছে।
৪০। হেমায়েতপুর এলাকায় প্রধানত কোন ধরনের পরিবেশে সমস্যার সৃষ্টি হয়েছে?
ক. প্রাকৃতিক
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. প্রযুক্তিগত
৪১। এরূপ বিপর্যয় থেকে রক্ষায় সরকারের করণীয় হলো -
i. ট্যানারি শিল্প বন্ধ করে দেওয়া
ii. পরিবেশ দূষণকারী শিল্প ইউনিট বন্ধ ঘোষণা করা
iii. দূষিত বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ৩৪. গ, ৩৫. ঘ, ৩৬. ঘ, ৩৭. ঘ, ৩৮. ঘ, ৩৯. ক, ৪০. ক, ৪১. গ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর