তৃতীয় অধ্যায় : এক মালিকানা ব্যবসায়
(গত ২ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫. কোন ব্যবসায়ী সংগঠনের মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য?
ক. এক মালিকানা
খ. প্রাইভেট লি. কোং
গ. সমবায় সমিতি
ঘ. পাবলিক লি. কোং
১৬. এক মালিকানা ব্যবসার ঝুঁকি বহনকারী কে?
ক. ব্যাংক খ. মহাজন
গ. অংশীদার ঘ. মালিক
১৭. এক মালিকানা ব্যবসার দায় কীরূপ?
ক. নির্দিষ্ট খ. সীমাহীন
গ. সীমাবদ্ধ ঘ. কোনো দায় নেই
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন ও করিম মধ্যপ্রাচ্যের একটি দেশে ইলেকট্রনিক পণ্যের দোকানে কর্মচারী হিসেবে বেশ কয়েক বছর কাজ করে দেশে ফিরেছে। নিজস্ব ৫,০০,০০০ টাকা এবং ব্যাংক থেকে ২,০০,০০০ টাকা ঋণ নিয়ে গঞ্জে সুমন ইলেকট্রনিক পণ্যের একটি দোকান দেয় এবং করিমকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেয়। গঞ্জে বেশ কয়েকটি এ ধরনের দোকান থাকার পরও দুজনের পূর্ব অভিজ্ঞতা ও কাজের ধরনের কারণে ব্যবসায়ের মুনাফা উত্তরোত্তর বৃদ্ধি পায়।
১৮. ওপরের উদ্দীপকের প্রতিষ্ঠানের আওতা বিচারে এটি কোন ধরনের ব্যবসা?
ক. এক মালিকানা ব্যবসা খ. যৌগ মূলধনী ব্যবসা
গ. অংশীদারি ব্যবসা ঘ. রাষ্ট্রীয় ব্যবসা
১৯. প্রতিযোগিতার মধ্যেও উদ্দীপকের ব্যবসাটির সাফল্যের কারণ-
i. গ্রাহকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক
ii. আর্থিক ও বৈষয়িক সামর্থ্য
iii. কাজের অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কোন ব্যবসার আয়কর মূলত মালিককে পরিশোধ করতে হয়?
ক. এক মালিকানা ব্যবসা খ. সমবায় সমিতি
গ. অংশীদারি ব্যবসা ঘ. যৌথমূলধনী কোম্পানি
২১. নিচের কোন ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন আবশ্যক নয়?
ক. কোম্পানি খ. এক মালিকানা
গ. সমবায় ঘ. যৌথ উদ্যোগ
২২. কোন ব্যবসা প্রতিষ্ঠান পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে চলতে পারে?
ক. রাষ্ট্রীয় খ. অংশীদারি
গ. কোম্পানি ঘ. এক মালিকানা
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মিসেস রুমা একটি বুটিক প্রতিষ্ঠানের মালিক। তিনি কাপড়ে খুব সুন্দর করে নকশা তৈরি করতে পারেন। তার সাফল্য দেখে অনেকেই তার ডিজাইন তৈরি করছে। ফলে তিনি এখন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন।
২৩. মিসেস রুমার সাফল্যের মূল কারণ কোনটি?
ক. একক সিদ্ধান্ত খ. একচেটিয়া ব্যবসা
গ. ব্যক্তিগত নৈপুণ্য ঘ. স্বাধীনভাবে কর্ম পরিচালনা
২৪. প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মিসেস রুমার করণীয় হলো-
i. পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি
ii. নতুন বিক্রয়কেন্দ্র স্থাপন
iii. বিজ্ঞাপন কার্যক্রম গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ক, ১৯. গ, ২০. ক, ২১. ক, ২২. ঘ, ২৩. গ, ২৪. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর