ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
‘রকস্টার’ যেন মাদকের বিজ্ঞাপন ৬৫ ভাগ মানুষকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন একাগ্র একলিম, পরিচ্ছন্ন সিলেট সীতাকুণ্ডে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫ অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা হরমুজে ইরানের ড্রোন উৎক্ষেপণ, পাল্টা রাডার সাইট লক্ষ্যবস্তু করল যুক্তরাষ্ট্র চাক্তাই খালে নির্মাণাধীন সেতুর ধীরগতি সহ্য করা হবে না: চসিক মেয়র ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি! ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র খুলশি, আহত ১০ ফটিকছড়িতে মনজুর-সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহের সন্ধান এআই মামলা: ডিএমপি মাত্র দুটি নম্বর থেকে এসএমএস পাঠায়, অন্যগুলো ভুয়া ঈশ্বরগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার হরিপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্টে পুশইন ব্যর্থ, লোকজন ফিরিয়ে নিল বিএসএফ ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির পরভো শহরে এক দিন চন্দনাইশে দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু রাসুল (সা.) এর খাদ্য তালিকায় কেন দুধ ছিল সেরা নওগাঁ সীমান্তে ১৭ ব্যক্তিকে শূন্যরেখা থেকে সরিয়ে নিল বিএসএফ গাইবান্ধায় দুই ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার মাইজদীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিল ছাত্রদল রংপুরে মাদকমুক্ত সামজ গঠনে শিক্ষার্থীদের শপথ অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল
Nagad desktop

২টি Application Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম
২টি Application Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্র
Application লেখার সময় নিয়মানুযায়ী লিখলে বেশি নম্বর পাওয়া যায়। ছবি- সংগৃহীত

Application Writing

1. Write a letter to the editor of a newspaper about arsenic problem.

January 10, 2026
The Editor 
The Daily Star
Dhaka

Dear Sir, 
I shall be highly obliged if you kindly publish the following letter in your esteemed daily.
Yours faithfully
B
Banani, Dhaka
Arsenic Pollution: A Silent Killer
Day by day arsenic problem is becoming acute in our country. Many people are becoming victims of this silent killer. Arsenic poisoning occurs when its intake crosses the tolerable limit. Maximum tolerable limit is 0.05 milligram per 1. Contamination leads to appearance of black spots on human skin, particularly palm and leads to hardening of toes. Intake of arsenic contaminated water over a long time harms livers, kidneys, lungs and the skin. The doctors say that there is no efficacious medicine to treat arsenic related diseases. Arsenic contamination is widespread in Bangladesh. About half of our population is under the threat of arsenic pollution. According to UNICEF survey 22% tube wells of our country risk arsenic contamination. Arsenic contamination is maximum in the southern and northeastern part of Bangladesh. It is believed that vitamins A, C and E are effective for treatment of arsenic. Surface water in ponds and rivers and rainwater are free from arsenic. After boiling they can be taken. People of our country should be aware of this poison. The government should set up deep tubewells in the villages. The unsafe tubewells should be marked red and safe ones should be marked green. 

আরো পড়ুন : ২টি Application Writing নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্র

2. Application about holding science fair.
January 10, 2026
The Principal
X college
Dhaka.
Subject: Prayer for holding a science fair.

Sir,
With due respect, we would like to lay before you the following facts for your kind consideration and necessary action.
Modern age is the age of science. In every sphere of our life we feel the touch of science. The students of our college are very much interested in science. We believe that holding a science fair will enable our students to learn more about science. They will get opportunity to bring out their latent talents by presenting different projects on science. They will be able to find the ways of using science in our day to day life. We will invite different reputed colleges of the Dhaka city to participate in the fair. Our two science teachers have agreed to guide us in this regard. We will need 10,000/- taka to hold the fair successfully. 
We therefore pray and hope that you would be kind enough to grant our prayer and oblige thereby.

Yours obediently
The students of X College

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৫৩ এএম
অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষক লেকচার দিচ্ছেন, শিক্ষার্থীরা তা শুনছে। প্রতীকী ছবি- সংগৃহীত

গল্প : অতিথির স্মৃতি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৭। ‘অতিথির স্মৃতি’ গল্প অবলম্বনে মানবেতর প্রাণী সম্পর্কে আমাদের মনে যে ধারণার উদ্ভব হয়-
(ক) এ ধরনের প্রাণীরা নিরীহ প্রকৃতির হয়
(খ) এ ধরনের প্রাণীরা উপোস করে দিন কাটায়
(গ) এ ধরনের প্রাণীদের অন্য প্রাণীদের ওপর নির্ভর করতে হয়
(ঘ) এ ধরনের প্রাণীরা মানুষের সহানুভূতি চায়

৫৮। অতিথি গেটের বাইরে দাঁড়িয়ে-
i. লেখকের সঙ্গে দেখা করার জন্য
ii. লেখকের মনের ভাব বোঝার জন্য
iii. লেখকের সঙ্গে মমতার সম্পর্কের জন্য
নিচের কোনটি সঠিক? 
(ক) ii           (খ) iii 
(গ) i ও iii     (ঘ) i, ii ও iii

আরো পড়ুন : অতিথির স্মৃতি গল্প থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১১তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

নিচের উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

সোহেল ও কামাল একই শ্রেণিতে পড়ে। তারা ও তাদের বাবা মিলে একটি পশুপাখির দোকানে গেল এবং একটি পাখি কিনে আনল। পথে দেখতে পেল একটি কুকুর মরে পড়ে আছে। এতে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা বিদ্যালয়ে প্রাণীর সৎকার বিষয়ে পড়েছিল। তাই তারা ও তাদের কয়েকজন বন্ধু মিলে মৃত কুকুরটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করল। শোনা যায় খাবার না পেয়ে কুকুরটি মারা যায়। 

৫৯। ওপরের উদ্দীপকের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের নিচের কোনটি মিল আছে-
i. লেখকের     
ii. অতিথির 
iii. কুকুরের
নিচের কোনটি সঠিক? 
(ক) i ও ii     (খ) ii ও iii 
(গ) i ও iii     (ঘ) i, ii ও iii

৬০। উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্প পড়ে আমরা কোন বিষয়গুলো বুঝতে পারি? 
(ক) সব সৃষ্টিই একে অন্যের ওপর নির্ভরশীল
(খ) প্রাণীরাও মানুষের মতো ক্ষিপ্ত হয়
(গ) প্রাণীরা শুধু খাবার গ্রহণের মাধ্যমেই বেঁচে থাকে না
(ঘ) প্রাণীদের প্রতিও যত্নশীল হওয়া উচিত

উত্তর: ৫৭. ঘ, ৫৮ খ, ৫৯. ঘ, ৬০. ঘ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৩ পিএম
প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ভিজুয়াল বেসিক আবিষ্কার করেন মাইক্রোসফট কোম্পানি। প্রতীকী ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪১. ভিজুয়াল বেসিক আবিষ্কার করেন কে?
ক. জর্ন স্ট্রাউস্ট্রপ                 খ. গিডো ভান রসাম     
গ. আইবিএম কোম্পানি        ঘ. মাইক্রোসফট কোম্পানি

৪২. ক্যাশ মেমোরির বৈশিষ্ট্য হলো-
i. রেজিস্টারের চেয়ে আকারে বড় 
ii. রেজিস্টারের তুলনায় বেশি তথ্য ধারণ করতে পারে 
iii. রেজিস্টারের তুলনায় গতি কম 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii       খ. i. ও iii 
গ. ii. ও iii     ঘ. i, ii ও iii

৪৩. একাধিক প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি মিলে কী তৈরি হয়?
ক. হার্ডওয়্যার      খ. সফটওয়্যার 
গ. প্রোগ্রাম          ঘ. ফার্মওয়্যার

৪৪. প্রথম আবিষ্কৃত কম্পিউটারে প্রোগ্রাম লেখা হতো কী দিয়ে?
ক. ০ ও ২ দিয়ে     খ. ০ ও ১ দিয়ে 
গ. ০ ও ৩ দিয়ে     ঘ. ০ ও ৯ দিয়ে

৪৫. কম্পিউটার প্রসেসর কোন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন হিসাব করে? 
ক. অক্টাল      খ. ডেসিমেল 
গ. বাইনারি     ঘ. হেক্সাডেসিমেল

৪৬. নিচের কোনগুলো বাইনারি পদ্ধতির অঙ্ক?
ক. 1 ও 0     খ. 1 ও 8 
গ. 1 ও E     ঘ. 0 ও 7

৪৭. কোনটি বাইনারি অঙ্ক ব্যবহার করে বিশেষ সংকেত তৈরি করে?
ক. প্রোগ্রাম     খ. প্রসেসর 
গ. মেশিন       ঘ. রেজিস্টার

আরো পড়ুন : প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৪৮. অ্যাসেম্বলি ও উচ্চ স্তরের ভাষার মধ্যবর্তী ভাষাকে কী বলে?
ক. অতি উচ্চ স্তরের ভাষা 
খ. মধ্যম স্তরের ভাষা 
গ. নিম্নমধ্য স্তরের ভাষা 
ঘ. অতি নিম্ন স্তরের ভাষা

৪৯. দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটি?
ক. মেশিন ভাষা           খ. অ্যাসেম্বলি ভাষা 
গ. উচ্চ স্তরের ভাষা     ঘ. নিম্ন স্তরের ভাষা

৫০. প্রথম প্রজন্মের ভাষা নিচের কোনটি?
ক. মেশিন ভাষা           খ. অ্যাসেম্বলি ভাষা 
গ. নিম্ন স্তরের ভাষা     ঘ. উচ্চ স্তরের ভাষা

৫১. ‘C’ প্রোগ্রামিং ভাষাটি কে প্রথম তৈরি করেন? 
ক. ডেনিস রিচি     খ. জর্ন স্ট্রাউস্ট্রপ 
গ. বিল গেটস        ঘ. স্টিভ জবস

৫২. লাইব্রেরি ফাংশন হচ্ছে-
i. আগে থেকে তৈরি করা বিভিন্ন বিষয়বস্তু 
ii. এক ধরনের বিশেষ স্টেটমেন্ট 
iii. শুধু গাণিতিক কাজে ব্যবহারযোগ্য নির্দেশ 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i. ও iii 
গ. ii. ও iii     ঘ. i, ii ও iii

৫৩. ‘কম্পাইলার’ ও ‘ইন্টারপ্রেটার’ এর মধ্যে পার্থক্য হলো-
i. প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়
ii. কাজের গতির ক্ষেত্রে ব্যবহার করা হয়
iii. ভুল প্রদর্শনের ক্ষেত্রে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i. ও iii 
গ. ii. ও iii     ঘ. i, ii ও iii

৫৪. কোন কোম্পানি ১৯৯১ সালে জাভা প্রোগ্রামিং ভাষার সূচনা করে?
ক. মাইক্রোসফট কোম্পানি 
খ. সান মাইক্রো সিস্টেম 
গ. অ্যাডোবি সিস্টেম 
ঘ. অ্যাপল কোম্পানি

উত্তর: ৪১. ঘ, ৪২. ঘ, ৪৩. খ, ৪৪. খ, ৪৫. ক, ৪৬. ক, ৪৭. খ, ৪৮. খ, ৪৯. খ, ৫০. ক, ৫১. ক, ৫২. ক, ৫৩. ঘ, ৫৪. খ।

লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:১২ পিএম
সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র
নবাব সিরাজউদ্‌দৌলা। ছবি- সংগৃহীত

নাটক : সিরাজউদ্‌দৌলা 

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ‘ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন?’- ব্যাখ্যা করো।

উত্তর: ‘সিরাজউদ্‌দৌলা’ নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে ফরাসিরা আর ইংরেজরা অর্থাৎ বিদেশি বেনিয়ারা যে এ দেশে এসেছে মূলত বাণিজ্য করার নামে অবাধলুণ্ঠন করতে, সিরাজউদ্‌দৌলা সে প্রসঙ্গেই এ কথা বলেছেন।
ইংরেজরা নবাব সিরাজউদ্‌দৌলার নিষেধ সত্ত্বে ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণকাজ চালিয়ে যান। ইংরেজদের এই নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে নবাব ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন এবং ওয়াটস ও হলওয়েলকে বন্দি করেন। বন্দিদের কাছে নবাবের নির্দেশ অমান্যের কারণ জানতে চাইলে হলওয়েল জানায়, তারা ফরাসিদের কাছ থেকে আত্মরক্ষার জন্য দুর্গ নির্মাণ করেছিলেন। হলওয়েলের এ কথার পরিপ্রেক্ষিতে নবাব কটাক্ষ করে ওপরের উক্তিটি করেছেন। ফরাসিরা ডাকাত হলে ইংরেজরাও নিশ্চয় ভালো কিছু নয়, সেটি নবাব ভালোই জানতেন।

প্রশ্ন: ‘ইংরেজদের আধিপত্য অত সহজেই মুছে যাবে নাকি?’- ব্যাখ্যা করো।

উত্তর: ‘সিরাজউদ্‌দৌলা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে ড্রেকের এই উক্তিটি দিয়ে ইংরেজদের সুকৌশলী কর্মকাণ্ড ও ভবিষ্যৎ উদ্দেশ্য সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। 
নবাব সিরাজউদ্‌দৌলার তাড়া খেয়ে ইংরেজরা কলকাতা দুর্গ ছেড়ে পালায়। তারা ভাগীরথী নদীতে ভাঙা ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিলে সেখানে খাদ্য-বস্ত্রের সংকট দেখা দেয়। জুনিয়র অফিসার মার্টিন ও হ্যারি তাদের দুরবস্থার জন্য ড্রেককে দায়ী করেন। তখন ড্রেক দাম্ভিকতার সঙ্গে ইংরেজদের আধিপত্যের স্থায়িত্বের কথা বলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গভর্নর ড্রেক ঠিকই জানতেন ইংরেজরা এত সহজে কলকাতা থেকে যাবে না; এমনকি আবারও কলকাতায় ফিরে আসবেন, দখলদারত্ব বজায় রাখবেন। 

আরো পড়ুন : সিরাজউদ্দৌলা নাটকের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র

প্রশ্ন: ‘ওর লোভের অন্ত নেই।’- ব্যাখ্যা করো।

উত্তর: ‘সিরাজউদ্‌দৌলা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে উমিচাঁদের লোভী মানসিকতা প্রসঙ্গে গভর্নর রজার ড্রেক ওপরের উক্তিটি করেছেন।
ব্যক্তিত্বহীন উমিচাঁদ ছিলেন প্রচণ্ড অর্থলোভী একজন মানুষ। অর্থের বিনিময়ে তিনি ইংরেজদের পক্ষে সব কাজ করার আগ্রহের কথা জানান; আবার অর্থ পেলে তলে তলে নবাবের হয়েও কথা বলেন। তার এ সবকিছু অর্থ উপার্জনের কৌশল মাত্র। ইংরেজদের কলকাতায় ব্যবসা করার জন্য মানিকচাঁদের হুকুমনামা আনতে উমিচাঁদ মধ্যস্বত্বভোগীর কাজ করেন। মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেন ড্রেকের কাছে। উমিচাঁদের এমন স্বভাব নতুন কিছু নয়, সে প্রসঙ্গেই ড্রেক কথাটি বলেছিলেন।

প্রশ্ন: ‘শওকতজঙ্গ নবাব হলে সবার উদ্দেশ্য হাসিল হবে’- ব্যাখ্যা করো।

উত্তর: ‘সিরাজউদ্‌দৌলা’ নাটক থেকে জানা যায় শওকতজঙ্গ ঘসেটি বেগমের আস্থাভাজন হওয়ায় সে নবাব হলে ষড়যন্ত্রকারীদের স্বার্থসিদ্ধি ঘটবে, ওয়াটসের উক্তিতে এ কথা বিশেষভাবে প্রকাশ হয়েছে। 
আলীবর্দী খাঁ’র মৃত্যুর পর সিংহাসনে বসেন তার দৌহিত্র সিরাজউদ্‌দৌলা। কিন্তু খালা ঘসেটি বেগমসহ অন্য চক্রান্তকারীরা এটি মেনে নিতে পারেননি। তারা সিরাজউদ্‌দৌলার খালাতো ভাই শওকতজঙ্গকেই যোগ্য উত্তরাধিকারী মনে করেন। কেননা, সিরাজউদ্‌দৌলা নবাব হওয়ায় তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থে-প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে ঘসেটি বেগমের পুত্র শওকতজঙ্গকে নবাব বানাতে পারলে নিজেদের স্বেচ্ছাচারিতায় কোনো অন্তরায় থাকবে না বলে মনে করে ষড়যন্ত্রকারীরা। এ কথা উমিচাঁদের চিঠিতে উল্লেখ থাকায় ড্রেক উচ্ছ্বসিত হয়ে বিষয়টি সবাইকে জানান।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:১৯ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ০৪:২১ পিএম
জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
মাইটোসিসের অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম মেরুমুখী অবস্থান করে। প্রতীকী ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : জীবের বৃদ্ধি ও বংশগতি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের চিত্রের আলোকে ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

১৫। ওপরের চিত্রটির দশায় দেখা যায়-
i. ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে 
ii. ক্রোমোজোমগুলো লম্বা দেখায়
iii. ক্রোমোজোমগুলো খাটো ও মোটা দেখায় 
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) i ও ii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৬। মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোম মেরুমুখী অবস্থান করে?
ক) অ্যানাফেজ ধাপে     
খ) টেলোফেজ ধাপে
গ) মেটাফেজ ধাপে     
ঘ) প্রো-মেটাফেজ ধাপে

১৭। মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষ কত ভাগে বিভাজিত হয়?
ক) ২ ভাগে     খ) ৩ ভাগে 
গ) ৪ ভাগে     ঘ) ৫ ভাগে

আরো পড়ুন : জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

১৮। জননকোষ সৃষ্টির সময় নিচের কোনটি ঘটে?
ক) ডিপ্লয়েড     
খ) হ্যাপ্লয়েড 
গ ) অ্যানাফেজ     
ঘ) মিয়োসিস

১৯। মিয়োসিস নিউক্লিয়াসে বিভক্ত হয় কতবার?
ক) ৫ বার     খ) ৪ বার 
গ) ৩ বার     ঘ) ২ বার

২০। মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অনুপাত কত?
ক) ২ : ১     খ) ৪ : ১ 
গ) ২ : ১     ঘ) ১ : ৪

উত্তর: ১৫. ক, ১৬. ক, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. ঘ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

জীবের আবাসস্থল অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:২১ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ০৪:২১ পিএম
জীবের আবাসস্থল অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
জীবের আবাসস্থলে উদ্ভিদ স্বাভাবিকভাবে জন্মায় ও বেড়ে ওঠে। প্রতীকী ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : জীবের আবাসস্থল 

অনুশীলনীর প্রশ্ন উত্তর

প্রশ্ন: সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও বা সঠিক উত্তরটি লেখ।

ক) জলজ উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
i. পাতা পুরু থাকে
ii. বায়ুকুঠুরি থাকে
iii. ফুল আছে
iv. কাঁটাযুক্ত থাকে

খ) মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
i. এরা দ্রুতগতির হয়
ii. এরা বড় আকৃতির হয়
iii. এদের তীক্ষ্ণ দাঁত আছে
iv. চর্বির স্তর আছে

গ) শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়?
i. হিজল
ii. সুন্দরী
iii. শাপলা
iv. কচুরিপানা

উত্তর: ক) ii. বায়ুকুঠুরি, খ) iv) চর্বির স্তর, গ) ii. সুন্দরী।

প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো।

বায়ুথলি, চর্বিস্তর, ফার্ন, বায়ুকুঠুরি, মাছ

ক) জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে …..।
খ) তীব্র ঠাণ্ডায় প্রাণীর দেহকে গরম রাখে …..।
গ) ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো …..।

উত্তর: ক) বায়ুথলি, খ) চর্বিস্তর, গ) ফার্ন।

প্রশ্ন: জীবের আবাসস্থল বলতে কী বোঝায়?
উত্তর: যে স্থানে কোনো জীব স্বাভাবিকভাবে জন্মায়, বেড়ে ওঠে এবং নিরাপদে বসবাস করে, সেই স্থানকে জীবের আবাসস্থল বলে। আবাসস্থল জীবের খাদ্য, আশ্রয় ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব পরিবেশগত উপাদান সরবরাহ করে থাকে।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

কবীর