চতুর্থ অধ্যায় : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
(গত ৯ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪। সংসদীয় সরকার ব্যবস্থা-
i. জনমত দিয়ে পরিচালিত
ii. দায়িত্বশীল শাসনব্যবস্থা
iii. স্থিতিশীল শাসনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৫। কোনটি নমনীয় শাসনব্যবস্থা?
ক) সমাজতন্ত্র খ) গণতন্ত্র
গ) একনায়কতন্ত্র ঘ) রাজতন্ত্র
১৬। নির্বাচন পরিচালনায় প্রচুর অর্থ ব্যয় হয়?
ক) সমাজতন্ত্রে খ) গণতন্ত্রে
গ) একনায়কতন্ত্রে ঘ) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
১৭। এককেন্দ্রিক রাষ্ট্র পরিচালনা করা হয় কোথা থেকে?
ক) জেলা থেকে
খ) উপজেলা থেকে
গ) বিভাগ থেকে
ঘ) কেন্দ্র থেকে
১৮। কীসের মাধ্যমে এককেন্দ্রিক রাষ্ট্রের সব শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়?
ক) আইনের মাধ্যমে খ) প্রথার মাধ্যমে
গ) বিধানের মাধ্যমে ঘ) সংবিধানের মাধ্যমে
১৯। ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রের ধরন হলো-
i. পুঁজিবাদী
ii. যুক্তরাষ্ট্রীয়
iii. এককেন্দ্রিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২০। নিচের কোন দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে?
ক) যুক্তরাষ্ট্রে খ) যুক্তরাজ্যে
গ) ভারতে ঘ) বাংলাদেশে
উত্তর : ১৪. গ, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. খ, ২০. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর