দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কোন সংগঠনগুলো সমাজকর্মকে পেশায় উপনীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে?
উত্তর: COS, NASW, CSWE ইত্যাদি সংগঠন সমাজকর্মকে পেশায় উপনীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রশ্ন: সমাজকর্মকে পেশায় উপনীত করতে কোন আইনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে?
উত্তর: ১৬০১, ১৮৩৪, ১৯০৫ এবং ১৯৪২ সালের আইন সমাজকর্মকে পেশায় উপনীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রশ্ন: দারিদ্র্য কী ধরনের ঘটনা?
উত্তর: দারিদ্র্য একটি সর্বজনীন ঘটনা।
প্রশ্ন: দারিদ্র্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: দারিদ্র্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Poverty.
প্রশ্ন: দারিদ্র্য কাকে বলে?
উত্তর: দারিদ্র্য বলতে এমন একটি অবস্থাকে বোঝায়, যে অবস্থায় মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র অর্থের বিনিময়ে কিনতে সম্পূর্ণ বা আংশিকভাবে ব্যর্থ হয়।
প্রশ্ন: দারিদ্র্য আইন কাকে বলে?
উত্তর: দরিদ্রতা নিরসনের জন্য যে আইন প্রণীত হয় তাকে দারিদ্র্য আইন বলে।
প্রশ্ন: কত সালে প্রথম দরিদ্র আইন প্রণয়ন করা হয়?
উত্তর: ১৩৪৯ সালে প্রথম দরিদ্র আইন প্রণয়ন করা হয়।
প্রশ্ন: যোগ্যতাসম্পন্ন দরিদ্র কাকে বলে?
উত্তর: কর্মক্ষম বেকার দরিদ্রদের সক্ষম দরিদ্র/ যোগ্যতাসম্পন্ন দরিদ্র বলে।
প্রশ্ন: কত সালে দরিদ্রদের সাহায্য করার জন্য সরকারিভাবে প্রথম পদক্ষেপ নেওয়া হয়?
উত্তর: ১৫৩১ সালে দরিদ্রদের সাহায্য করার জন্য সরকারিভাবে প্রথম পদক্ষেপ নেওয়া হয়।
প্রশ্ন: রাজা অষ্টম হেনরি কোন দেশের শাসক ছিলেন?
উত্তর: রাজা অষ্টম হেনরি ইংল্যান্ডের শাসক ছিলেন।
প্রশ্ন: দরিদ্রদের জন্য সংশোধনাগার কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৫৭৬ সালে দরিদ্রদের জন্য সংশোধনাগার প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: অক্ষম দরিদ্রদের জন্য ইংল্যান্ড কত সালে আইন প্রণয়ন করে?
উত্তর: অক্ষম দরিদ্রদের জন্য ইংল্যান্ড ১৫৯৭ সালে আইন প্রণয়ন করে।
প্রশ্ন: কোন আইনগুলো ইংল্যান্ডের দারিদ্র্য মোকাবিলায় সক্ষম হয়নি?
উত্তর: ১৩৪৯ থেকে ১৫৯৭ সালে প্রণীত আইনগুলো ইংল্যান্ডের দারিদ্র্য মোকাবিলায় সক্ষম হয়নি।
প্রশ্ন: ১৬০১ সালের দরিদ্র আইনকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়।
প্রশ্ন: ১৬০১ সালের দরিদ্র আইনের শ্রেণি তিনটি কী কী?
উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইনের শ্রেণি তিনটি হলো- অক্ষম দরিদ্র, সক্ষম দরিদ্র এবং নির্ভরশীল শিশু।
প্রশ্ন: কারা দরিদ্র আইন বাস্তবায়নে নিয়োজিত থাকবেন?
উত্তর: দরিদ্রদের পরিদর্শকরা দরিদ্র আইন বাস্তবায়নে নিয়োজিত থাকবেন।
প্রশ্ন: ১৬০১ সালের দরিদ্র আইন কত সালে সংস্কার করা হয়?
উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইন ১৮৩৪ সালে সংস্কার করা হয়।
প্রশ্ন: Poor Law Union কী?
উত্তর: দরিদ্র আইন বাস্তবায়নের প্রশাসনিক ব্যবস্থা।
প্রশ্ন: Poor Law Union কীসের মাধ্যমে পরিচালিত হয়?
উত্তর: Poor Law Union একটি নির্ধারিত বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়।
প্রশ্ন: রাজকীয় কমিশনে কতজন কমিশনার নিয়োগ হয়?
উত্তর: রাজকীয় কমিশনে তিনজন কমিশনার নিয়োগ দেওয়া হয়।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর