ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। প্রমাণ অবস্থায় ২ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত?
ক. ২.২৪ লিটার
খ. ১১.২ লিটার
গ. ২২.৪ লিটার
ঘ. ৪৪.৮ লিটার
২। নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত?
ক. CaPO4 খ. Ca(PO4)2
গ. Ca2(PO4)3 ঘ. Ca3(PO4)2
নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৫ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে ৭৫ গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো।
৩। ওপরের উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি?
ক. 1.27 1024
খ. 2.54 1024
গ. 6.02 1023
ঘ. 6.36 1023
৪। উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে-
ক. 1.44 মোল H2
খ. 1.44 মোল Cl2
গ. 2.89 মোল H2
ঘ. 2.89 মোল Cl2
৫। তুঁতেতে কত অণু পানি বিদ্যমান?
ক. ২ অণু খ. ৫ অণু
গ. ৭ অণু ঘ. ১০ অণু
৬। Na2CO3 যৌগে C মৌলটির শতকরা সংযুতি কত?
ক. ৪৫.২৮% খ. ৪৩.৩৯%
গ. ১৪.৬৩% ঘ. ১১.৩২%
৭। ধনাত্মক যৌগমূলক নিচের কোনটি?
ক. ফসফোনিয়াম খ. কার্বনেট
গ. নাইট্রেট ঘ. ফসফেট
৮। 250 মিলি Na2CO3-এর মোলার দ্রবণ তৈরি করতে কী পরিমাণ দ্রব লাগবে?
ক. 1250g খ. 1325g
গ. 1350g ঘ. 1424g
৯। পানিতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত?
ক. ১১.১১ খ. ৮৮.৮৯
গ. ২২.১১ ঘ. ৩৩.৩৩
১০। STP-তে 8.5g অ্যামোনিয়ার আয়তন কত?
ক. ১১.৬ লিটার খ. ১১.৫ লিটার
গ. ১১.২ লিটার ঘ. ১১.১১ লিটার
১১। H2SO3-এ সালফারের সংযুক্তি কত?
ক. ৩৬.০২% খ. ২৯.০২%
গ. ৩৯.০২% ঘ. ৪০.০২%
১২। 2 gm খাদ্য লবণে কয়টি অণু আছে?
ক. 2.058 1022টি
খ. 2.058 1023টি
গ. 2.58 1023টি
ঘ. 2.58 1022টি
১৩। দ্রব ও দ্রাবক মিশ্রিত করে কী প্রস্তুত করা হয়?
ক) দ্রাব্যতা খ) দ্রবণ
গ) ঘনমাত্রা ঘ) বিক্রিয়ক
১৪। দ্রাবক হিসেবে পানি ব্যবহার করে দ্রবণ প্রস্তুত করাকে কী বলা হয়?
ক) সম্পৃক্ত দ্রবণ
খ) সর্বজনীন দ্রবণ
গ) জলীয় দ্রবণ
ঘ) অসম্পৃক্ত দ্রবণ
১৫। দ্রবণে যা কম পরিমাণে থাকে তাকে কী বলা হয়?
ক) দ্রব খ) দ্রাবক
গ) দ্রাব্যতা ঘ) দ্রবণীয়তা
১৬। দ্রবণে যা বেশি পরিমাণে থাকে তাকে কী বলা হয়?
ক) দ্রব খ) দ্রাব্যতা
গ) কলয়েড ঘ) দ্রাবক
১৭। যৌগের মোট ভরের মধ্যে কোনো নির্দিষ্ট মৌলের শতকরা ভরকে কী বলে?
ক) ভরসংখ্যা খ) পরমাণু
গ) সংযুক্তি ঘ) সংঘর্ষ
১৮। হাইড্রোজেন ক্লোরাইডের আপেক্ষিক ভর কত?
ক) ৩৫.৬ খ) ৩৬.৫
গ) ৩৬.৬ ঘ) ৩৭.৫
১৯। HCl-এর শতকরা সংযুক্তিতে H = ২.৭৪% হলে Cl-এর শতকরা সংযুক্তি কত?
ক) ৮১.২৬% খ) ৭৯.৬২%
গ) ৯৭.২৬% ঘ) ১০০%
উত্তর : ১. গ, ২. ঘ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. ঘ, ৭. ক, ৮. খ, ৯. ক, ১০. গ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. গ, ১৮. খ, ১৯. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর