পাঠ-৩ : দূরের পাল্লা
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লেখ।
ক. কবিতায় (পাঁচ/চার/তিন/দুই) জন মাঝির কথা বলা হয়েছে।
উত্তর: কবিতায় তিনজন মাঝির কথা বলা হয়েছে।
খ. নদীর পাড়জুড়ে (বাড়িঘর/ঝোপঝাড়/ফসলের খেত/কাশফুল) রয়েছে।
উত্তর: নদীর পাড়জুড়ে ঝোপঝাড় রয়েছে।
গ. নদীর পানিতে (কলসি/নৌকা/হাঁস/শ্যাওলা) ভাসছে।
উত্তর: নদীর পানিতে শ্যাওলা ভাসছে।
ঘ. (গাংচিল/মাছরাঙা/বক/পানকৌড়ি) নদীতে ডুব দিচ্ছে।
উত্তর: পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে।
আরো পড়ুন : পাঠ-৩: দূরের পাল্লা থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
ঙ. (কলসিতে/ হাঁড়িতে/ বালতিতে/ মগে) পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে।
উত্তর: কলসিতে পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে।
চ. নৌকা চালাতে চালাতে মাঝিরা (ছড়া বলছে/ গান গাইছে/ ঝগড়া করছে/ চুপ করে আছে)।
উত্তর: নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে।
প্রশ্ন: বন-হাঁস কী করছে?
উত্তর: বন-হাঁস ডিম পেড়ে তার ডিমগুলো শ্যাওলা দিয়ে ঢেকে রাখছে।
প্রশ্ন: নৌকায় যেতে যেতে মাঝিরা কী কী দেখছে?
উত্তর: নৌকায় যেতে যেতে মাঝিরা পাড়ময় ঝোপঝাড়, পানিতে শৈবাল, কঞ্চি দিয়ে তৈরি তীরঘর, শ্যাওলায় বনহাঁসের ডিম লুকানো, পানিতে পানকৌড়ির ডুব দেওয়া, নদীর পাড়ে ঘোমটা দেওয়া গৃহবধূ এবং তাদের কলসিতে জল ভরা দেখছে।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
কবীর