চতুর্থ অধ্যায় : অংশীদারি ব্যবসায়
(গত ২২ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪১. রাসেল ও জামিল দুজন অংশীদারির ভিত্তিতে একটা প্রতিষ্ঠান গড়তে চায়। তাদের এ ব্যবসায়ে সফলতার জন্য করণীয় হলো-
i. নিজেদের মধ্যে লিখিত ও নিবন্ধিত চুক্তি করা
ii. ভবিষ্যতে নিজেরা ঝগড়া বিবাদ করবে না এ মর্মে লিখিত অঙ্গীকার করা
iii. ব্যবসায়ের হিসাব ও কাজ-কর্মে স্বচ্ছতার ব্যবস্থা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪২-৪৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সীমান্ত, আবির ও সোহেল তিন বন্ধু। তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটা সফটওয়্যার ফার্ম চালায়। ব্যবসায়ে ভালো করলেও কিছু বিষয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে।
৪২. সীমান্তদের ব্যবসায়ের মূল ভিত্তি কী?
ক. পুঁজি খ. শ্রম
গ. চুক্তি ঘ. বন্ধুত্ব
৪৩. দীর্ঘমেয়াদে সমস্যা দূরীকরণে নিচের কোনটি মুখ্য উপায় হতে পারে?
ক. নিজেদের মধ্যে তারা মতামত বিনিময় করতে পারে
খ. নিজেরা একটা নতুন লিখিত চুক্তি করে নিতে পারে
গ. ভুল বোঝাবুঝি নিরসনে তৃতীয় পক্ষের সহযোগিতা নিতে পারে
ঘ. মিল না হলে ব্যবসায় বন্ধ করে দিতে পারে
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কবির, রিপন ও মামুন সমপরিমাণ মূলধন দিয়ে একটি অংশীদারি ব্যবসায় গড়ে তোলে। পারিবারিক দেনার জন্য মামুন আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ায় ব্যবসায়ের অবসায়ন ঘটে। কিন্তু ব্যবসায়ের দায় পরিশোধে শুধু কবিবের ব্যক্তিগত সম্পত্তি ক্রোক করা হয়।
৪৪. ওপরের উদ্দীপকে কবির কোন ধরনের অংশীদার?
ক. সাধারণ অংশীদার খ. সীমাবদ্ধ অংশীদার
গ. ঐচ্ছিক অংশীদার ঘ. নির্দিষ্ট অংশীদার
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রিহান, রিপন ও মামুন সমপরিমাণ মূলধন দিয়ে একটি অংশীদারি ব্যবসায় গড়ে তোলে। পারিবারিক দেনার জন্য মামুন আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ায় ব্যবসায়ের অবসায়ন ঘটে। কিন্তু ব্যবসায়ের দায় পরিশোধে শুধু রিহানের ব্যক্তিগত সম্পত্তি ক্রোক করা হয়।
৪৫. ওপরের উদ্দীপকে উল্লেখিত ব্যবসায়টি যেভাবে বিলোপসাধন ঘটবে তা হলো-
ক. আদালতের নির্দেশে খ. বাধ্যতামূলকভাবে
গ. নোটিশের মাধ্যমে ঘ. সর্বসম্মতিক্রমে
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬-৪৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আতিক, জয় ও আকবর একত্রে একটা বিল্ডিং তৈরির জন্য অংশীদারি ব্যবসায় গঠন করে। বিল্ডিং তৈরি শেষ হলে তারা আরও নতুন বিল্ডিংয়ের কাজ নিয়ে ব্যবসা চালু রাখে।
৪৬. আতিকদের প্রথমে গঠিত অংশীদারি ব্যবসায় কোন ধরনের অংশীদারি ছিল?
ক. সাধারণ অংশীদারি
খ. নির্দিষ্ট অংশীদারি
গ. ঐচ্ছিক অংশীদারি
ঘ. সীমিত অংশীদারি
উত্তর: ৪১. খ, ৪২. গ, ৪৩. খ, ৪৪. ক, ৪৫. খ, ৪৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর