রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজ/ ইনস্টিটিউটগুলোর বিভিন্ন বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনকারীকে অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটে যোগাযোগ করে কিছু নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের পদ্ধতি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://www.ru.ac.bd/ প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণে কলেজ কর্তৃপক্ষ নিজ দায়িত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের কাছ থেকে সনদ ও ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আইসিটি সেন্টার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া: ভর্তির আবেদন ফি বাবদ মোট ৩৩০ টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি বাবদ আদায় করা অর্থ থেকে আইসিটি সেন্টার, রা.বি.-এর ব্যয় নির্বাহ শেষে অবশিষ্ট অর্থ ‘রা.বি. অধিভুক্ত কলেজগুলোতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা’ হিসাব নম্বর: ০২০০০১৯৫২৫৬৩৩-এ স্থানান্তর করতে হবে।
আবেদনের যোগ্যতা: প্রকৌশল ও কৃষি অনুষদভুক্ত কলেজ/ইনস্টিটিউটের ক্ষেত্রে: (ক) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজের জন্য ২০২৩ ও তৎপরবর্তী বছরের এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
(খ) পরীক্ষার্থীকে পদার্থ, রসায়ন ও গণিত/জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য হতে হবে।
(গ) এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ-৩-সহ মোট জিপিএ-৬ দশমিক ৫০ পেতে হবে।
(ঘ) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারিজ/ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স/লাইভ স্টক/হেলথ (আইএইচটি, ম্যাটস)/নার্সিং থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৪ স্কেলকে ৫ স্কেলে রূপান্তর করে উপরোক্ত যোগ্যতা নির্ধারণ করতে হবে। ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ-৪ স্কেলে ২ দশমিক ৫-এর কম থাকলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
(ঙ) ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
অতিরিক্ত প্রার্থীর ক্ষেত্রে: আবেদনকারীর সংখ্যা নির্ধারিত আসনের অধিক হলে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অধিকর্তার তত্ত্বাবধানে কলেজ/ইনস্টিটিউট কর্তৃপক্ষ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত আসনে শিক্ষার্থী মনোনয়ন করবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৭ মে দুপুর ১২টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
কবীর